খেলা

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে কেমন পিচ প্রস্তুত করছে ভারত

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে কেমন পিচ প্রস্তুত করছে ভারত
ছবি: সংগৃহিত

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে কেমন পিচ প্রস্তুত করছে ভারত

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা হবেন নাজমুল হোসেন শান্তরা, ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু মাঠের খেলা। বাংলাদেশকে পেস সহায়ক সবুজ পিচ দিয়ে ঘায়েল করার ফন্দি আঁটছে ভারত-শুরুতে এমনটা শোনা গিয়েছিল। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম দিচ্ছে ভিন্ন খবর।

হিন্দুস্তান টাইমসের খবর, সবুজ নয় বরং লাল পিচেই আস্থা রাখছে ভারত। যার মানে দাঁড়াচ্ছে, পেসের চেয়ে চেন্নাইয়ের পিচে যেন স্পিনাররা বেশি সহায়তা পান সে ব্যবস্থা করছে স্বাগতিকরা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ এমনিতেও স্লো এবং লো হিসেবেই পরিচিত। এই মাঠে স্পিনার এবং মিডিয়াম পেসাররা বেশি স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারেন। উইকেটের কথা মাথায় রেখে প্রথম টেস্টের স্কোয়াডে চার স্পিনার রেখেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব তাদের ঘূর্ণিজালে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি।

বাংলাদেশও চেন্নাইয়ের কন্ডিশন বিবেচনায় সমান ৪ জন স্পিনারই স্কোয়াডে রেখেছে। তারা হলেন- বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহানি স্পিনার নাইম হাসান।

বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিনিং উইকেটে খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে প্রতিপক্ষ যদি পেস সহায়ক উইকেট তৈরি করে, সেখানেও ভালো করার মন্ত্র এখন বাংলাদেশের জানা। এই যেমন পাকিস্তান সফরে বাংলাদেশের পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছেন, প্রথমবারের মতো এক ইনিংসে পুরো ১০ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ-নাহিদ রানারা।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২৫ মিনিট আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২৭ মিনিট আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩০ মিনিট আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে