খেলা

স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়
ছবি: সংগৃহীত

স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চট্রগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন নাফিস ইকবাল। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন নাফিস। আর সেখানেই আজ (শুক্রবার) অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

নাফিস ইকবালের মাইনর স্ট্রোক হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি জানিয়েছেন, ‘নাফিসকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। তার মাইনর স্ট্রোক হয়েছে। ঢাকায় বাংলাদেশ স্পেশেলাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।’

তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল।
এর আগে নাফিসের অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছিলেন, 'তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।'

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার পর ২০২২ সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন। পরে তাকে লজিস্টিকস ম্যানেজার হিসেবে দায়িত্ব পান তিনি।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৫ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৫ ঘন্টা আগে