খেলা

জয়সওয়াল-গিলের ব্যাটিং তাণ্ডবে ভারতের সিরিজ জয়

জয়সওয়াল-গিলের ব্যাটিং তাণ্ডবে ভারতের সিরিজ জয়
ছবি: সংগৃহিত

জয়সওয়াল-গিলের ব্যাটিং তাণ্ডবে ভারতের সিরিজ জয়

যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া।

শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫২ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ২৮ বলে দুই চার আর আর তিন ছক্কায় সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটিং তাণ্ডবে ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

দলের জয়ে ৫৩ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯৩ রান করে অপরাজিত থাকেন জয়সওয়াল। ৩৯ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শুভমান গিল।

সিরিজের প্রথম ম্যাচে ১১৬ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৩ রানে হেরে ব্যাক ফুটে চলে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে অভিষেক শর্মার সেঞ্চুরিতে ভর করে ২৩৪ রানের পাহাড় গড়ে ১০০ রানের জয়ে সিরিজে ফেরে টিম ইন্ডিয়া।

তৃতীয় ম্যাচে শুভমান গিল ও ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেটে ১৮২ রান করে ২৩ রানের জয়ে লিড নেয় ভারত। আজ চতুর্থ ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করল সফরকারীরা।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৭ ঘন্টা আগে