খেলা

পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা পুরস্কার বন্যার্তদের দেয়ার ঘোষণা মুশফিকে

পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা পুরস্কার বন্যার্তদের দেয়ার ঘোষণা মুশফিকে
ছবি: সংগৃহিত

পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা পুরস্কার বন্যার্তদের দেয়ার ঘোষণা মুশফিকে

ড্রয়ের সম্ভাবনা জাগিয়েছিল রাওয়ালপিন্ডি টেস্ট। কিন্তু জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজের কথার বাস্তব প্রতিফলন ঘটল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা এদিন করেন মূলত সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

আর তাতেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড (১৪৬) পাকিস্তানের সঙ্গী। ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩০ রান। যা বাংলাদেশ টপকে যায় বিনা উইকেটে।

এই জয়ে ১৯১ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিম জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসের একটি হিসেবে এটিকে দেখছেন মুশফিক। তবে ম্যাচ জয়ের জন্য দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

সেই সঙ্গে ম্যাচসেরার পুরস্কার পাওয়া পুরো ৩ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা) বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন মুশফিক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটা ঘোষণা দিতে চাই। বাংলাদেশে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমি আমার প্রাইজমানি দান করছি।’

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৬ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৬ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৭ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৮ ঘন্টা আগে