খেলা

ইতিহাস গড়ে পর্তুগালকে কোয়ার্টারের টিকিট এনে দিলেন কস্তা

ইতিহাস গড়ে পর্তুগালকে কোয়ার্টারের টিকিট এনে দিলেন কস্তা
ছবি: সংগৃহিত

ইতিহাস গড়ে পর্তুগালকে কোয়ার্টারের টিকিট এনে দিলেন কস্তা

অতিরিক্ত সময়ের খেলায় পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। সর্বশেষ ১৩ পেনাল্টিতেই গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো স্লোভেনিয়া গোলকিপার ইয়ান ওবলাককে ফাঁকি দিতে পারেননি। তাতে নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে পর্তুগালের দেয়াল হয়ে ছিলেন গোলরক্ষক দিয়াগো কস্তা। তার অসাধারণ নৈপুণ্যে ইউরোপিয়ান চ্যাম্পিনশিপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল পর্তুগাল।

ফ্রাঙ্কফুর্টে সোমবার (০১ জুন) রাতে শেষ ষোলোয় স্লোভেনিয়া ও পর্তুগালের মধ্যকার ১২০ মিনিটের লড়াই গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে পর্তুগাল। প্রথম ১৫ মিনিটে দুবার ভালো জায়গায় হেডের সুযোপ পেয়েও মিস করেন রোনালদো।

প্রথমার্ধের খেলার একেবারে শেষ শটে সবচেয়ে ভালো সুযোগটি পায় পর্তুগাল। কিন্তু এই দফায় ভাগ্য সহায় হয়নি; লেয়াওয়ের কাটব্যাক বক্সের বাইরে পেয়ে নিচু শট নেন জোয়াও পালিনিয়া, বল গোলরক্ষককে ফাঁকি দিলেও বাধা পায় পোস্টে।

বিরতির পরও একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগাল। কিন্তু কিছু নিজেদের দুর্বলতায়, কিছু প্রতিপক্ষের দেয়ালে ভেস্তে যেতে থাকে। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। দিয়োগো জটার দারুণ থ্রু পাস বক্সে পেয়ে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর শট নেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

অতিরিক্ত সময়ের ত্রয়োদশ মিনিটে বক্সে জটা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। ডেডলক ভাঙার মোক্ষম সুযোগ; কিন্তু সেখানেও ব্যর্থ রোনালদো, তার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ওবলাক। এতে ভেঙে পড়েন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, তাকে সান্ত্বনা দিতে দেখা যায় সতীর্থদের।

এরপর পেনাল্টি শুটআউটের পালা। যেখানে দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নেন পোর্তোর গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি স্পট কিক ঠেকিয়ে দলকে তোলেন কোয়ার্টার-ফাইনালে।

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

১ ঘন্টা আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৯ ঘন্টা আগে