খেলা

চিলির বিপক্ষে দাপুটে জয় মেসিহীন আর্জেন্টিনার

চিলির বিপক্ষে দাপুটে জয় মেসিহীন আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত

চিলির বিপক্ষে দাপুটে জয় মেসিহীন আর্জেন্টিনার

দলে নেই আর্জেন্টিনার প্রধান তারকা খেলোয়াড় লিওনেল মেসি। অ্যানহেল ডি মারিয়াও অবসরে। যে কারণে আর্জেন্টিনা স্কোয়াডে তৈরি হয়েছিল বড় শূন্যতা।

তবে সেই শূন্যতা সমর্থকদের বুঝতেই দেননি ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালারা। ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে আর্জেন্টিনার ঘরের মাঠ এন্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ১০ নম্বর জার্সি গায়ে জড়ান দিবালা। ৭৯ মিনিটে ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। ৯১ মিনিটে আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন দিবালা।

ম্যাক অ্যালিস্টার ইনজুরিতে পড়ার আগেই গোল করেন। ৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের করা গোলে প্রথম লিড পায় আর্জেন্টিনা। আলভারেজের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে চিলির জালে বল জড়ান এই তারকা। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে আলভারেজ নিয়েও গোল করেন। ৮৪ মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে চিলির জাল কাঁপান তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৯১ মিনিটে দিবালার গোলে অ্যাসিস্ট করেন আলেজান্দ্রো গার্নাচো।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয়স্থানে থাকা উরুগুয়ে আলবিসেলেস্তাদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে।

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

২ মিনিট আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

১৯ মিনিট আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৫৭ মিনিট আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৮ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৮ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে