খেলা

মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি, তবুও স্কোর বড় হলো না বাংলাদেশের

মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি, তবুও স্কোর বড় হলো না বাংলাদেশের
ছবি: সংগৃহিত

মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি, তবুও স্কোর বড় হলো না বাংলাদেশের

ব্যাট হাতে অনেকদিন ধরেই সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। এবার সেই অভাব ঘুচলো। ১৫ মাস পর টেস্টে পেলেন সেঞ্চুরির দেখা। সোমবার কানপুর টেস্টের প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করে টেস্ট ক্যারিয়ারে নিজের ১৩তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। যার সুবাদে ২৩৩ রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ।

সকাল থেকেই ভারতের বোলারদের দারুণ বোলিংয়ের পরেও স্কোরবোর্ডে ২০০ এরও বেশি রান টাইগারদের জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হতেই পারে। দিনের শুরুতেই বিদায় নেন মুশফিক। এরপর মুমিনুলের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন লিটন। তবে রোহিত শর্মার দুর্দান্ত এক ক্যাচে মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে ফেরেন তিনি। মিড অফের ওপর দিয়ে সীমানা পার করতে চেয়েছিলেন লিটন। কিন্তু লাফিয়ে উঠে এক হাতে দুর্দন্ত ক্যাচ নেন রোহিত।

তেমন কিছু করতে পারেননি সাকিব আল হাসানও। দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন অফস্পিনার অশ্বিনের বলে। এরপর মুমিনুলের সঙ্গে একটি জুটি গড়ার চেষ্টা করেন মিরাজ। তবে এই অলরাউন্ডারও বড় ইনিংস খেলতে পারেননি। ফিরেছেন ২০ করে। এরপর আর তেমন কিছুই করতে পারেনি কেউ। ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। মুমিনুল অপরাজিত থাকেন ১০৭ রানে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ। এছাড়া সিরাজ, অশ্বিন, আকাশ উভয়েই নিয়েছেন দুটি করে উইকেট।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৮ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৯ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে