খেলা

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ছবি : বিসিবি

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

রিশাদ হোসেন সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন। তার এই পারফরম্যান্স নজর কাড়ে অনেকের। বাদ যায়নি বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসও। তাই আগামী আসরের জন্য বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে তারা।

জানা গেছে, ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের ১৪তম আসর। তবে রিশাদ কেবল ছয় থেকে ৯টি ম্যাচ খেলতে পারেন হোবার্ট হারিকেনসের হয়ে। সুযোগ থাকলে ফাইনালেও দেখা যেতে পারে এই লেগ স্পিনারকে।

অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি লিগে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন রিশাদ। ২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলেন সাকিব, পরের মৌসুমে খেলেন মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে। কিন্তু ২০১৫ সালের পর এই লিগে আর দেখা যায়নি তাকে।

সেই খরা ঘুচাতে যাচ্ছেন রিশাদ। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। ২২ বছর বয়সি এই লেগ স্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত বছরের মার্চে। এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ২৯ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৩ ওয়ানডে খেলে পেয়েছেন ১ উইকেট।

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫৯ মিনিট আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১২ ঘন্টা আগে