খেলা

দিনের শুরুতেই দুই উইকেট হারাল বাংলাদেশ

দিনের শুরুতেই দুই উইকেট হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দিনের শুরুতেই দুই উইকেট হারাল বাংলাদেশ

বৃষ্টির শঙ্কা কাটিয়ে আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের পঞ্চম দিনের খেলা সঠিক সময়েই মাঠে গড়িয়েছে। দুই দলের জন্যই আজকের খেলা গুরুত্বপূর্ণ, জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ১০ উইকেটে ১৪৩ রান, আর স্বাগতিকদের প্রয়োজন ১০ উইকেট। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই দুই উইকেট হারিয়েছে সফরকারীরা।

১৮৫ রানের লক্ষ্যে গতকাল ব্যাট করতে নেমে কিছুটা আক্রমণাত্মক খেলেছেন ওপেনার জাকির হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এ দুজনের ব্যাটে গতকাল ৪২ রান করে টাইগাররা।

আজ পঞ্চম দিনের ব্যাটিংয়ে নেমেও দুই ওপেনার মিলে দেখেশুনেই খেলছিলেন। তবে জাকির নিজের ইনিংস বড় করতে পারেননি। গতকাল ৩১ রানে দিন শেষ করা এই ওপেনার আজ আর ৯ রান করে মির হামজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।

এদিকে দলীয় ৫৮ রানে জাকির ফেরার পর মাঠে নামেন নাজমুল শান্ত। তবে অধিনায়কের সঙ্গে জুটি গড়তে ব্যর্থ হয়েছেন সাদমান। ব্যক্তিগত ১৭ রানে একবার জীবনও পেয়েছিলেন তিনি। স্লিপে তাঁর ক্যাচ ফেলে দিয়েছিলেন সালমান আঘা। তবে জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি, দলীয় ৭০ রানে খুররম শাহজাদের বলে শর্টে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে এই ওপেনার।

প্রতিবেদনে লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৭ রান। জয়ের জন্য ৮ উইকেটে টাইগারদের প্রয়োজন আরও ৮৮ রান।

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৮ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৮ ঘন্টা আগে