খেলা

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

ক্রিকেটের তুমুল উত্তেজনাকর এক লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। কালের আবর্তে ভারত-পাকিস্তান ম্যাচে আগের মতো উত্তেজনা না ছাড়ালেও; ম্যাচ নিয়ে এখনও তুমুল আগ্রহ আছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

দুই দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই লড়াইটা এখন আগের মতো উত্তেজনা না ছড়ালেও সাবেকরা এখনও জিইয়ে রেখেছেন। যার প্রমাণ মিলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেটেও। ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো হওয়া এই আসরে ফাইনালে পা রেখেছে ভারত ও পাকিস্তান।

শনিবার রাত ১০টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

এর আগে ৬ দলের প্রতিযোগিতায় ৫ ম্যাচে ৪ জয়ে সেমিফাইনালে পা রাখে পাকিস্তান। অন্যদিকে ৫ ম্যাচে ২ জয় নিয়ে সেমিতে উঠলেও টেবিল টপার অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত।

শুক্রবার প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় পাকিস্তানের সাবেকরা। জবাবে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে ৩১ বলে ৪৬ রান করেন কামরান আকমল। অধিনায়ক ইউনিস খান করেন ৪৫ বলে ৬৫ রান। শেষ দিকে আমের ইয়ামিন ১৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রান পেলেও ইনিংসটাকে বড় করতে পারেননি। ডোয়াইন স্মিথ ২৬, ক্রিস গেইল ২২ ও অ্যাসলে নার্স ৩৬ রান করেছেন। শেষ দিকে রায়াদ এমরিট ৯ বলে ২৯ রান করেন। পাকিস্তানের সোহেল খান ২১ রানে ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।

দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটাররা। ২৮ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৫৯ রান করেছেন যুবরাজ সিং। রবিন উথাপ্পার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৬৫ রান। পাঠান ব্রাদার্স ইউসুফ ও ইরফান দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। তাতে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৫৪ রান।

জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে থেমেছে অজিদের ইনিংস। ফিফটির দেখা পায়নি অজিদের কোনো ব্যাটার। দলীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন টিম পেইন। ৮৬ রানের বিশাল জয়ে ফাইনালে পা রেখেছে ভারত। যেখানে তাদের অপেক্ষায় পাকিস্তান। এর আগে গ্রুপপর্বে দু’দলের দেখায় ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তাই এই ম্যাচটি ভারতের জন্য প্রতিশোধেরও।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৮ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে