খেলা

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল ভারত

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল ভারত
ছবি: সংগৃহিত

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল ভারত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গতকাল আইসিসি টি-টোয়েন্টী বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে ভারত। বার্বাডোজের কেনসিংটন ওভালে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছিল রোহিত শর্মার দল। জবাবে ব্যাট করতে নেমে জয়ুএর আশা জাগিয়েছিল প্রোটিয়ারা। তবে হেইনরিখ ক্লাসেন আউট হওয়ার পরই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় এইডেন মার্করামের দল। শেষ পর্যন্ত ম্যাচটি ৭ রানে জিতে নেয় রোহিত-কোহলিরা।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর দীর্ঘ ১৭ বছর কেটে গেলেও এ ফরম্যাটে চূড়ান্ত সাফল্য পায়নি দলটি। অবশেষে অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে এলো সির আকাঙ্ক্ষিত সেই দিন। একই সঙ্গে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১৩ বছর পর ফের বিশ্বকাপ জয় করল ভারত।

চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল ভারত-

এবারের আসরের জন্য বড় অঙ্কের প্রাইজমানির ঘোষণা আগেই দিয়েছিল ভারত। সে অনুযায়ী চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও ২ কোটি ৪৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার পেয়েছে ভারত। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২০ কোটি ৩৭ লক্ষ টাকা

চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানি ছাড়াও আরও অর্থ পুরস্কার পেয়েছে ভারত। গ্রুপ পর্ব ও সুপার এইট রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বোনাস পয়েছে দলগুলি। এবারের আসরে গ্রুপ পর্বে ভারত ৩টি ম্যাচে জয় পেয়েছে। তাদের একটি ম্যাচ বৃষতির কারণে পরিত্যক্ত হয়েছে। এরপর সুপার এইটেও ৩টি ম্যাচে জিতেছে রোহিতের দল।

প্রথম দুই রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছে আইসিসি। সে হিসেবে ৬টি ম্যাচ জিতে আরও প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা পেয়েছে ভারত। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় মুদ্রায় মোট ২২ কোটি ৬ লক্ষ টাকা পেয়েছে ভারত।

কার্যকর নীতি, সুশাসন ও জনস্বস্তির নিশ্চয়তা

অর্থনীতির সংকট মোকাবিলায় চাই কার্যকর নীতি, সুশাসন ও জনস্বস্তির নিশ্চয়তা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ, ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

বাংলাদেশের অর্থনীতি এখন এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা এবং প্রবৃদ্ধি ৩৮ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়ার সম্ভাবনা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা ও মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। এই পরিস্থিতি কেবল পরিসংখ্যানের সংকট নয়; এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের খাদ্যাভ্যাস, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার ওপর।

সম্পাদকীয়

২ ঘন্টা আগে

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

২ ঘন্টা আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

৩ ঘন্টা আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩ ঘন্টা আগে