খেলা

১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ

১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ

তৃতীয় দিনের শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। ৪৮ রানে হারায় ৮ উইকেট। তখনই নিশ্চিত হয়ে যায় ফলোঅনে পড়তে যাচ্ছে তারা।

কিন্তু নবম উইকেটে পাল্টা প্রতিরোধ গড়ে বাংলাদেশকে যতদূর সম্ভব টেনে নেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম।

দ্বিতীয় সেশনের শুরুতে মুমিনুল ৮২ রানে ফিরতেই ভাঙে ১০৩ রানের জুটি। তার পর আর টেকেনি স্বাগতিকদের প্রতিরোধ। তাইজুল শেষ উইকেট হিসেবে মহারাজকে ক্যাচ দিলে প্রথম ইনিংস শেষ হয়েছে ১৫৯ রানে। বাংলাদেশ এখনও পিছিয়ে ৪১৬ রানে।

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ৫৭৫ রানে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করলে শেষ বিকেলে ব্যাট করতে নেমে বাংলাদেশ যেন দিশেহারা। দিনের খেলা সমাপ্ত হওয়ার আগে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ৩৮ রান। এরপর শান্ত-মুমিনুলের ব্যাটে চড়ে বাংলাদেশ নতুন সকাল শুরু করে।

নতুন সকালেও সেই পুরানো বিপর্যয়। ৪ উইকেটে ৪৬ রানে থাকা বাংলাদেশ ৪৮ রানে পৌঁছাতেই উইকেটসংখ্যা গিয়ে দাঁড়ায় ৮'এ। আগের দিন ৪ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ ফের ব্যাটিংয়ে নেমে ১০ মিনিটও টিকলেন না। কাগিসো রাবাদা অবশ্য শান্তকে ফিরিয়েই ক্ষান্ত হননি, পরের ওভারে এসে শিকার করেন মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কনকেও।

ব্যক্তিগত ৯ রানে শান্ত ফিরলে মুশফিকুর রহিম এসে হন ডাক। ১ রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। অভিষেক ইনিংসে কেবল দুই বল খেলার সুযোগ পান মাহিদুল ইসলাম অঙ্কন, তাকে শূন্য হাতে বিদায় করে রাবাদা পূর্ণ করেন ফাইফার। একমাত্র ভরসা হয়ে ক্রিজে থাকেন মুমিনুল হক।

সেখানে প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। ধংসস্তুপের মাঝে দাঁড়িয়ে ফিফটি করেন মুমিনুল। তিনি ছিলেন সেঞ্চুরির পথেও। তবে ব্যক্তিগত ৮২ রানে মুথুসামির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুমিনুল।

এতে ভেঙে যায় নবম উইকেটে তাইজুলের সঙ্গে তার ১০৩ রানের জুটি। শেষ উইকেট হিসেবে তাইজুল ৩০ রানে আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১১ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১১ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৪ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৪ ঘন্টা আগে