খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দল ঘোষণা, নেই মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দল ঘোষণা, নেই মেসি
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দল ঘোষণা, নেই মেসি

মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে লিওনেল মেসির। সহসাই সাদা-নীল জার্সিটা গায়ে চাপানো হচ্ছে না তার। নিয়মিত অধিনায়ককে ছাড়াই তাই বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাচ্ছে আলবিসেলেস্তারা।

আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দু'টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই দলে নেই দলের সবচেয়ে বড় তারকা।

লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পাঁচদিন পর ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার আতিথ্য নেবে আলবিসেলেস্তেরা।

কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে মেসি এখনো সেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। নেই কোপা জিতে অবসর নেয়া ডি মারিয়া ও গোলকিপার ফ্রাঙ্কো আরমানি।

তাদের পাশাপাশি দলে নেই এজেকিয়েল পালাসিওস। সুযোগ মেলেনি ডিফেন্ডার মার্কোস আকুনা ও লুকাস মার্তিনেজ কুয়ার্তার। গুঞ্জন থাকলেও ঘোষিত দলে জায়গা হয়নি পাওলো দিবালারও।

তাদের বদলে লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের দলে আছেন দু’জন নতুন মুখ। তারা হলেন ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। আর ফিরেছেন জুলিয়ানো সিমিওনে ও এজেকিয়েল ফার্নান্দেজ।

উল্লেখ্য, কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ৬ রাউন্ড শেষে আর্জেন্টিনাই শীর্ষে আছে। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৬ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

১১ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

৪২ মিনিট আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

৪৫ মিনিট আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে