খেলা

পাকিস্তানের উদ্দেশে যাত্রা করলেন মুশফিক-মুমিনুলরা

পাকিস্তানের উদ্দেশে যাত্রা করলেন মুশফিক-মুমিনুলরা
ছবি: সংগৃহিত

পাকিস্তানের উদ্দেশে যাত্রা করলেন মুশফিক-মুমিনুলরা

চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। এর আগে গত ৬ আগস্ট ‘এ’ দলের দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে তা হয়নি। সূচি পরিবর্তন করার পর অবশেষে আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

আজ শুক্রবার সকালে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। দেশটিতে পৌঁছে দুইদিন অনুশীলনের পর প্রথম টেস্টে আগামী ১৩ আগস্ট মাঠে নামবে দল। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ২০ আগস্ট থেকে।

তিনটি একদিনের ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ আগস্ট, এরপর বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ ও ৩০ আগস্ট।

পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে।’

বিসিবির এই নির্বাচক আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের জাতীয় দল খেলতে যাবে, সেখানে আমাদের 'এ' দল আগে যাচ্ছে। যেটা সাধারণত আমরা দেখেছি ভারতীয় দল করে থাকে। যখনই কোনও দেশে জাতীয় দল যায়, তার আগে ওরা 'এ' দল পাঠিয়ে দেয়। যদি এমন কেউ থাকে যে অনুশীলন করে দলে নেয়া যায়... তো আমাদের ক্ষেত্রেও কিছুটা ওরকম। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশন নতুন হবে। যারা আপকামিং ওদের জন্য কন্ডিশনের পরীক্ষা দেয়া আমাদের প্রধান লক্ষ্য।’

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৬ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১০ ঘন্টা আগে