খেলা

বাংলাদেশ-ভারতের প্রথম টি২০’র ভেন্যু বদল

বাংলাদেশ-ভারতের প্রথম টি২০’র ভেন্যু বদল
ছবি: ফাইল

বাংলাদেশ-ভারতের প্রথম টি২০’র ভেন্যু বদল

আসছে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে গিয়ে টেস্ট ও টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের পূর্ণাঙ্গ সূচি বেশ কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছিল। এবার সেই সূচিতে এসেছে কিছুটা বদল। প্রথম টি২০’র ভেন্যু ধর্মশালা থেকে সরিয়ে গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়েছে।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সংস্কার কাজ হাত দেওয়ায় সেখানে এখন খেলা যাবে না। কাজেই ৬ অক্টোবর প্রথম টি২০’র ভেন্যু ধর্মশালা থেকে গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়েছে।

ভেন্যু বদল হলেও ম্যাচের তারিখ বদল হচ্ছে না। নতুন নির্মিত শ্রিমান্ত মাদভারো সাচিন্দা ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির পর গোয়ালিয়রে হবে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। আগের মাঠটির অনেক কিছু বদল করে এখন নতুন আদলে করা হয়েছে স্টেডিয়াম।

আর টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি২০’র পর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় ও শেষ টি২০।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

২ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৩ ঘন্টা আগে