খেলা

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দলে চমক, নেই নেইমার

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দলে চমক, নেই নেইমার
ছবি: সংগৃহিত

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দলে চমক, নেই নেইমার

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের জন্য সেপ্টেম্বর মাসে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত স্কোয়াডে চমক প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন এস্তেভো উইলিয়ান। যিনি ‘মেসিনহো’ নামে পরিচিত।

পরের বছর থেকে চেলসিতে যোগ দিতে এস্তেভাওকে ইতিমধ্যে কেউ কেউ ব্রাজিলের পরবর্তী বড় তারকা বলছেন। সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হতে তার। এই বছর ব্রাজিলের লিগে পালমেইরাসের হয়ে ১৯ ম্যাচে পাঁচ গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট যোগ করেছেন তিনি।

এদিকে ঘোষিত দলে জায়গা হয়নি কোপা আমেরিকা টুর্নামেন্টে ব্রাজিলের স্কোয়াডে থাকা আটজন ফুটবালেরর। এদিকে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ছয় ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল। ৭ সেপ্টেম্বর (বাংলাদেশ সময়) ইকুয়েডরের বিপক্ষে এবং ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল।

ব্রাজিলের স্কোয়াড-

গোলরক্ষক: আলিসন, এডারসন, বেন্তো।
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলেরমো আরানা, ওয়েন্দেল, বেরাল্দো, এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালেস, মার্কিনিয়োস।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গের্সন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভো উইলিয়ান, লুইস এইহিক, পেদ্রো, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, সাভিনিয়ো।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৯ ঘন্টা আগে