খেলা

আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার প্রতিশোধ

আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার প্রতিশোধ
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার প্রতিশোধ

গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল কলম্বিয়া। প্রায় মাস দেড়েক পর প্রতিশোধ নিলো কলম্বিয়ানরা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আলবিসেলেস্তেদের ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।

ম্যাচের ২৫ মিনিটে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বাম পাশ থেকে হামেস রদ্রিগেজের বাড়ানো বলে হেড করে জালে জড়িয়ে কলম্বিয়াকে লিড এনে দেন ইয়ারসন মসকুয়েরা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া।

তবে বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে আর্জেন্টিনা। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান নিকোলাস গঞ্জালেস। তবে ম্যাচের ৬০ মিনিটে ফের লিড নেয় কলম্বিয়া।

ড্যানিয়েল মুনোজকে বক্সের মধ্যে ফাউল করেন নিকোলাস ওটামেন্ডি। রেফারি ভিএআর চেক করে পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে রদ্রিগেজ গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ে ৮ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে কলম্বিয়া। অন্যদিকে সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৩ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে