খেলা

কানপুর টেস্টে তিন পরিবর্তনের ইঙ্গিত ভারতের

কানপুর টেস্টে তিন পরিবর্তনের ইঙ্গিত ভারতের
ছবি: সংগৃহিত

কানপুর টেস্টে তিন পরিবর্তনের ইঙ্গিত ভারতের

চেন্নাই টেস্ট শেষ হতেই কানপুরের দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করে ভারত। গুঞ্জন থাকলেও দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ শামির। কেননা নির্বাচক অজিত আগারকার প্রথম টেস্টের স্কোয়াডেই ভরসা রেখেছেন। তবে অপরিবর্তিত একাদশ থাকলেও মূল একাদশে রদবদলের গুঞ্জন শোনা গিয়েছিল। তখন সকলে ধারণা করছিলেন লোকেশ রাহুলের পরিবর্তে হয়তো দলে জায়গা পেতে যাচ্ছেন সরফরাজ খান।

কিন্তু মঙ্গলবার থেকেই ভারতীয় গণমাধ্যম সুর পাল্টে জানিয়েছিল কানপুরে টেস্টের পরিবর্তে সরফরাজকে মুম্বাই রাজ্য দলের হয়ে ইরানি কাপ খেলার জন্য পাঠানো হতে পারে। যদিও তার সঠিক কোনো নিশ্চয়তা ছিল না। তবে দিন শেষে ভারতীয় গণমাধ্যমের সে দাবিই সত্য হয়েছে। রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন মুম্বাই দলের হয়ে ইরানি কাপ মাতাতে চলে যাচ্ছেন সরফরাজ খান।

শুধু সরফরাজই নয় ইরানি কাপের জন্য ভারতের কানপুর টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ছেন আরও দুই তারকা। উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল এবং পেসার ইয়াশ দয়ালও রয়েছেন। তবে তারা মুম্বাইয়ে হয়ে নয় ‘রেস্ট অব ইন্ডিয়া’ দলের হয়ে ২২ গজ মাতাবেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক অফিসিয়াল বার্তায় এই তিন তারকাকে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে সরিয়ে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধ্রুব জুরেল ও ইয়াশ দয়াল রেস্ট অব ইন্ডিয়া দলে ডাক পেয়েছে এবং কানপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে অংশ না নেয়ার সাপেক্ষে তাদেরকে দলে থাকা নিশ্চিত করা হবে।

এর আগে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম পিটিআই জানিয়েছিল, রঞ্জি ট্রফির বিজয়ী মুম্বাই দলে জায়গা পাচ্ছেন সরফরাজ খান। সেটাই নিশ্চিত করা হয়েছে মঙ্গলবারের ওই একই বিবৃতিতে। যেখানে বলা হয়েছে, দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াডে ডাক পাওয়া সরফরাজ খানকে মুম্বাইয়ের হয়ে খেলার জন্য ছেড়ে দেয়া হবে।

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

আহত ৩০৯ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।

আন্তর্জাতিক

৪৫ মিনিট আগে

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

১ ঘন্টা আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১২ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১২ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে