খেলা

সেমির লক্ষ্যে সকালে উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল

সেমির লক্ষ্যে সকালে উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল

সেমির লক্ষ্যে সকালে উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল

এবারের কোপা আমেরিকায় যেন ভিন্ন দুই মেরুতে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা আসরজুড়ে দাপুটে পারফর্ম করছে, অন্যদিকে ব্রাজিল এখনো ভুগছে ভারসাম্যহীনতায়। মেসির দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর শেষ চার নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে সেলেসাওরা যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালি উরুগুয়ে।

এদিকে জানা গেছে, উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন যারা তাদের ৩ জনই আর্জেন্টাইন। দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল, এই ম্যাচের অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে।

আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল-উরুগুয়ের ম্যাচটি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে এই ম্যাচে মূল রেফারি দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার দারিও হেরেরা। এছাড়াও তাঁর দুই সহকারী হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো- এই দুজনও আর্জেন্টাইন। বাকি দুজনের একজন নিকারাগুয়ার হেনরি পুপিরো এবং আরেকজন এল সালভাদরের ইভান বারটন।

এবারের কোপা আমেরিকায় অন্যতম ফেবারিট দল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত খেলছেন ফেদ ভালভার্দেরা। এদিকে শক্তিশালি প্রতিপক্ষের বিপক্ষে কাল সেলেসাওরা দলে পাবেন না ভিনিসিয়ুস জুনিয়রকে। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন তিনি।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১২ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৪ ঘন্টা আগে