খেলা

পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। তবে এবার শেষ হচ্ছে ছুটি। প্রায় দুই মাস পর মাঠে ফিরছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

আজ বুধবার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় রাওয়ালপিন্ডিতে খেলা শুরু। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কিছুদিন ধরেই পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

টেস্ট শুরুর দুই দিন আগেই সোমবার (১৯ আগস্ট) বরাবরের মতো নিজেদের একাদশ ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান দল। একাদশে কোনো স্পিনার রাখেনি দলটি। চার পেসার নিয়েউ মাঠে নামতে প্রস্তুত শান মাসুদের দল।

তাতেই প্রতীয়মানরাওয়ালপিন্ডিতে দাপট থাকবে পেসারদেরই। টাইগার একাদশেও তাই দেখা যাবে পেসারদের আধিপত্য। তবে, একেবারে স্পিনশূন্য নয়, তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার কম্বিনেশন দেখা যেতে পারে মাঠে।

স্পিন সামলাতে দলে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ আছেন। প্রথম টেস্টে তাসকিন না থাকায় তিন পেসার হিসেবে শরিফুল ইসলামের সাথে সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাকে দেখা যেতে পারে।

এদিকে, ব্যাটিংয়ে কুঁচকির চোটে ছিটকে যাওয়া মাহমুদুল হাসান জয়ের বদলে একাদশে দেখা যেতে পারে সাদমান ইসলামকে। ওপেনিংয়ে তার সাথে থাকছেন জাকির হাসান। এরপর যথারীতি নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাসরা থাকছেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১১ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১১ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১২ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১৩ ঘন্টা আগে