খেলা

তাইজুলের পাঁচে বাংলাদেশের পাঁচ

তাইজুলের পাঁচে বাংলাদেশের পাঁচ
ছবি: সংগৃহীত

তাইজুলের পাঁচে বাংলাদেশের পাঁচ

তাইজুল ইসলামের হাত ধরেই এলো উদযাপনের উপলক্ষ। ম্যাচে কিছুটা হলেও ফিরল বাংলাদেশ। যদিও দেরি হয়ে গেছে অনেক, তবুও স্বস্তি দেবে নিশ্চয়ই। মাত্র ৫ রানের মাঝে ৩ উইকেট নিয়েছেন তাইজুল।

২ উইকেটে ৩৮৬ থেকে ৩৯১ রানে নেই ৫ উইকেট। বড় ধাক্কাই খেল দক্ষিণ আফ্রিকা। সবগুলো উইকেটই নিয়েছেন তাইজুল, সব মিলিয়ে পেয়েছেন ১৪তম বারের মতো ৫ উইকেটের দেখা।

যদিও এখনো প্রোটিয়াদের থামাতে বহু পথ বাকি, অনেক রান তুলে নিয়েছে তারা। তবে তাইজুলের এমন রূপ কিছুটা হলেও ভড়কে দেবে দক্ষিণ আফ্রিকাকে।

এর আগে হতাশার প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ঘণ্টায় কোনো উদযাপনের উপলক্ষ পায়নি স্বাগতিকরা। উল্টা ডি জর্জি ও বেডিংহাম হয়ে উঠেন ভয়ের কারণ।

ক্যারিয়ার সেরা ১৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ডি জর্জি বুধবার সকাল সকাল পৌঁছে যান দেড় শ’ রানের মাইলফলকে। বেডিংহামও কম যাননি, ১৮ রান নিয়ে দিন শুরু করা এই প্রোটিয়া তুলে নেন ফিফটি।

১৪৮ বলে ১১৬ রান তোলেন তারা। তবে বেডিংহামকে ফিরিয়েই এই জুটি ভাঙেন তাইজুল। ৯৮.২ ওভারে বেডিংহাম আউট হন ৫৯ রানে। নিজের পরের ওভারে এসে ডি জর্জিকেও ফেরান তাইজুল।

ক্যারিয়ার সেরা ইনিংস খেলা জর্জি আউট হন ২৫৯ বলে ১৭৭ রান করে। পরের ওভারে আবারো আঘাত এই স্পিনারের, কাইল ভেরেইনাকে ফিরিয়ে পূরণ করেন ৫ উইকেটের মাইলফলক। ৩৯১ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এই মুহূর্তে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৪০৪ রান। রিচিল্টন ও মুল্ডার দু’জনেই ব্যাট করছেন ৭ রানে।

এর আগে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ৩৩ রান করে শুরুতে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১২ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১২ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৫ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৫ ঘন্টা আগে