খেলা

নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দিল ভারত

নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দিল ভারত
ছবি: সংগৃহিত

নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দিল ভারত

১৮৮৭ সালে প্রথম ইনিংসে ৪৫ রান তুলেও সিডনিতে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। পরের বছর লর্ডসে অস্ট্রেলিয়া জিতেছিল ৬০ রানে অলআউট হয়েও। ১৩৬-১৩৭ বছর আগের সেসব স্মৃতি ফিরিয়ে আনতে পারবে কি ভারত?

বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের সেঞ্চুরি ও ঋষভ পন্তের ৯৯ রানে ভর করে ৪৬২ রানে অলআউট হয়েছে। ভরাডুবি কাটিয়ে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড ৪ বল মোকাবেলার পর বৃষ্টি ও আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায়। দিনশেষে অতিথি দলের সংগ্রহ ০/০। রোববার পঞ্চম ও শেষদিন মীমাংসা হবে ম্যাচের।

আজ শনিবার চতুর্থ দিন ভারত ৩ উইকেটে ৩৪৪ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। সরফরাজ ১২৫ ও ঋষভ পন্ত ৫৩ রানে অপরাজিত ছিলেন। ৯০ মিনিট পর খেলা পুনরায় শুরু হলে সরফরাজ দেড়শ পূর্ণ করে আউট হয়ে যান। আর পন্ত সপ্তম সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৯৯ রানে ফিরেছেন সাজঘরে (৪৩৩/৫)। এরপর দেখতে না দেখতে ৪৬২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট ভারত, দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে হারাল শেষ ৭ উইকেট! প্রথম ইনিংসে নতুন বলে বিধ্বস্ত হয়েছে তারা, দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় নতুন বলে সর্বনাশ ঘটে স্বাগতিকদের। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্ক সমান তিনটি করে এবং আজাজ প্যাটেল দুটি উইকেট নেন। প্রথম ইনিংসে হেনরি পাঁচটি ও রুর্ক চারটি উইকেট নেন।

এর আগে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে (১৩৪) ভর করে শুক্রবার ৪০২ রান করে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৩৫৬ রানে পিছিয়ে থেকে ওইদিন ব্যাটিংয়ে নেমে ৯৫ রানের মধ্যে জশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মাকে হারায় ভারত। বিরাট কোহলি ও সরফরাজ ১৩৬ রানের জুটি গড়ে স্বস্তি ফেরান দলে। যদিও দিনের শেষ বলে কোহলি সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ৭০ রান করেন। তখন দলের সংগ্রহ ছিল ২৩১/৩। আজ সেখান থেকে আরেকটি ১৭৭ রানের জুটি গড়েন সরফরাজ ও পন্ত।

লাঞ্চের আগে ২২ ওভারে বোর্ডে ১১৩ রান যোগ করেন সরফরাজ ও পন্ত। এ পথেই ১১০ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন সরফরাজ। আগের ৩ টেস্টে তিনটি ফিফটি করেন মুম্বাইয়ের ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি রয়েছে তার। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েও দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি, যা ভারতে সপ্তম নজির।

১৮৮৭ সালে প্রথম ইনিংসে ৪৫ রান তুলেও সিডনিতে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। পরের বছর লর্ডসে অস্ট্রেলিয়া জিতেছিল ৬০ রানে অলআউট হয়েও। ১৩৬-১৩৭ বছর আগের সেসব স্মৃতি ফিরিয়ে আনতে পারবে কি ভারত?

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৪৩ মিনিট আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

১ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

১ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

২ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে