খেলা

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি সংগৃহিত

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রায় আট মাস পর আজ বুধবার প্রিয় সংস্করণ ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

মাঠে কী হবে, তা নিয়ে ভাবনা তো আছেই; আছে জয়-পরাজয়ের দোলাচল। এর মাঝে দেখা দিয়েছে নতুন সংশয়। স্কোয়াডে থাকলেও এখনো দলের সাথে যোগ দিতে পারেননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। ভিসা জটিলতায় এখনো দেশেই আটকে আছেন তারা।

টেস্ট দলের অনেকটা নিয়মিত মুখ হলেও ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাহিদ রানা। দুর্দান্ত গতির এই পেসারকে নিয়ে হয়তো আফগান বধের কোনো পরিকল্পনা ছিল ফিল সিমন্সের। তবে একাদশে জায়গা পেতে তাকে লড়াই করতে হতো তাসকিন, শরিফুলদের সাথে।

তবে সাকিব আল হাসান না থাকায় একমাত্র বাঁ হাতি স্পিনার হিসেবে একাদশে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত ছিল নাসুম আহমেদের। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই স্পিনার হতে পারতেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তের তুরুপের তাস।

তবে এখন পর্যন্ত তাদের আরব আমিরাত যাত্রা স্থবির হয়ে থাকায় অন্তত প্রথম ওয়ানডেতে খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। যদিও নাজমুল হোসেন শান্ত এখনো আশা দেখছেন।

ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার বলেন, ‘নাসুম এবং রানা চলে আসবে। আমি এখনো এটা ভালোভাবে বিশ্বাস করি (হাসি)। ক্রিকেট বোর্ড বিষয়টা ভালোভাবে দেখছে। এখনো যেহেতু ম্যাচটা শুরু হতে সময় আছে। আরেকটু আগে আসলে ভালো হতো। এটাতো আমাদের নিয়ন্ত্রণে নাই।’

তবে নাসুমরা যদি সত্যিই একাদশে ঠাঁই না পান, তার বিকল্পও ভেবে রেখেছে বাংলাদেশ অধিনায়ক। তিনি সেই ক্ষেত্রে লেগ স্পিনার রিশাদের উপরই রাখছেন আস্থা। বলেন, ‘ওদের ডানহাতি ব্যাটারদের সংখ্যা বেশি। বাঁহাতি স্পিনার না থাকলেও আমাদের রিশাদ আছে। যেভাবে টি-টোয়েন্টি ফরম্যাটটাতে বোলিং করছে, আমার কাছে মনে হয় ও খুব ভালো একটা অপশন হতে পারে আমাদের জন্য।’

এদিকে ইনিংস উদ্বোধনের জন্য লড়াই হতে পারে জাকির হাসান ও সৌম্য সরকারের মাঝে। মারপ্যাঁচে পড়ে যেতে পারেন তানজিদ হাসান তামিমও। চোটের কারণে লিটন দাস না থাকায় নিশ্চিত নয় কোনো প্রান্তই।

এদিকে অভিষেকের অপেক্ষায় আছেন জাকের আলি অনিক। ইতোমধ্যে বেশ কয়েকটি টেস্ট ও টি-টোয়েন্টি খেলে ফেলা এই ব্যাটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। যদিও মুশফিকুর রহিম থাকায় তার একাদশে জায়গা পাওয়া নিশ্চিত নয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৭ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১০ ঘন্টা আগে