খেলা

ভারতের মাটিতে ইতিহাস লিখলেন হাসান মাহমুদ

ভারতের মাটিতে ইতিহাস লিখলেন হাসান মাহমুদ
ছবি: সংগৃহিত

ভারতের মাটিতে ইতিহাস লিখলেন হাসান মাহমুদ

ভারতের মাটিতে প্রথম বাংলাদেশী বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন পেসার হাসান মাহমুদ। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে ভারতের মাটিতে ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান।

চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২ দশমিক ২ ওভারে ৮৩ রানে ৫ উইকেট নেন হাসান। ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংস ৫ উইকেট নিলেন তিনি। তবে ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট সংস্করণে এক ইনিংসে ৫ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়লেন তিনি।

ভারতের মাটিতে এর আগের টেস্ট সেরা বোলিং ছিল পেসার আবু জায়েদের। ২০১৯ সালে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ।

ওয়ানডে ফরম্যাটে ভারতের মাটিতে সেরা বোলিং ফিগার স্পিনার মাহেদি হাসানের। ২০২৩ ওয়ানডে বিশ^কাপে ইংল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৭১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মাহেদি।

ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার মুস্তাফিজের। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোলকাতার ইডেন গার্ডেন্সে সুপার টেন-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার ফিজ।

ভারতের বিপক্ষে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেয়া পঞ্চম বোলার হলেন হাসান। এর আগে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান (৬/১৩২), ২০১০ সালে চট্টগ্রামে সাকিব আল হাসান (৫/৬২), ২০১০ সালে চট্টগ্রামে শাহাদাত হোসেন (৫/৭১) এবং ২০২২ সালে মিরপুরে মেহেদি হাসান মিরাজ (৫/৬৩) ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।

সূত্র : বাসস

নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

শামসু কাকা নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

কিছু মানুষের জীবন উপন্যাসের মতো, অথচ তাঁদের নিয়ে কোনো উপন্যাস লেখা হয় না। তাঁদের জীবনে থাকে না বড় কোনো প্রাপ্তির গল্প, থাকে না সাফল্যের জাঁকজমক। থাকে শুধু বেঁচে থাকার নিরন্তর লড়াই, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা আর নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সামনে এগিয়ে চলা। তাঁরা জীবনভর অন্যের জন্য বাঁচেন, অথচ নিজেদের জীবনে কতটা সুখী হতে পেরেছেন, সেই হিসাবটা আর কখনো মেলানো হয় না।

স্পেশাল ফিচার

৩৭ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

২ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে