খেলা

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পাকিস্তানের অনার্স বোর্ডে মিরাজ

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পাকিস্তানের অনার্স বোর্ডে মিরাজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পাকিস্তানের অনার্স বোর্ডে মিরাজ

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরিত্যক্ত হয় বৃষ্টিতে। আজ দ্বিতীয় দিনের শুরুতে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। তবে ৮৫.১ ওভারে ২৭৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। যেখানে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন মেহেদী হসান মিরাজ। ৬১ রানের খরচে ৫ উইকেট নেন তিনি। আর এতেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম ওঠে এ টাইগার অলরাউন্ডারের।

এর আগে পাকিস্তানের মাটিতে দুইবার ফাইফারের দেখা পেয়েছিলেন মোহাম্মদ রফিক। ২০০৩ সালে পেশাওয়ারে ১১৮ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট এরপর মুলতানে ৩৬ রানে বিনিময় ৫ উইকেট পেয়েছিলেন রফিক। এবার ক্যারিয়ারের দশম ফাইফারের স্বাদ পাওয়া মিরাজ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই তালিকায় যোগ হলেন। আর তাতে ২১ বছর পর পাকিস্তাবের মাটিতে অনার্স বোর্ডে নাম তুলেছেন মিরাজ।

দ্বিতীয় দিনের খেলায় প্রথম সেশনে আধিপত্য দেখিয়েছিল শান মাসুদের দল। সায়েম আইয়ুব এবং শান মাসুদের ১০৭ রানের দারুণ জুটির কল্যাণে বড় ইনিংসের স্বপ্ন দেখছিল তারা। তবে দিনের দ্বিতীয় সেশন থেকে ম্যাচে ফেরে টাইগাররা। যার শুরুটা হয়েছিল মেহেদী হাসান মিরাজের জোড়া উইকেট দিয়ে। যেখানে সাজঘরে ফেরেন দুই সেট ব্যাটার শান এবং সায়েম।

সেখান থেকে দলীয় ২১১ রানের মধ্যে পাকিস্তানের ভরসাযোগ্য তিন ব্যাটার সৌদ শাকিল, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারালে চাপে পরে পাকিস্তান। শেষের দিকে আঘা সালমানের ৫৪ রানের ইনিংসে ২৭৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাবর-রিজওয়ানদের চাপে ফেলতে ৬১ রানে ৫ উইকেট তুলে বড় ভূমিকা রাখেন মিরাজ।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ফাইফারে তার আগের রেকর্ড পিছে ফেলেছেন মিরাজ। আজকের ফাইফার তার দেশের বাহিরে সেরা ইনিংস। এর আগে ৮২ রানে ৫ উইকেট হারারাতে এবং ৯৩ রানে ৫ উইকেটে কিংসটনে ছিলো সেরা, আজ তা ছাপিয়ে নতুন করে লিখলেন তিনি।

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫৯ মিনিট আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১২ ঘন্টা আগে