খেলা

ইউরোর সেমিতে কে কার মুখোমুখি?

ইউরোর সেমিতে কে কার মুখোমুখি?
ছবি: সংগৃহীত

ইউরোর সেমিতে কে কার মুখোমুখি?

ফুটবল বিশ্বে চলমান আছে দুইটি জমজমাট টুর্নামেন্ট। কোপা আমেরিকা এবং ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চে বুদ হয়ে আছেন সমর্থকরা। দেখতে দেখতে এই দুইটি টুর্নামেন্টই চলে এসেছে শেষ প্রান্তে। আজ শেষ হয়েছে কোপার কোয়ার্টার ফাইনাল পর্ব, একই ভাবে গতকাল রাতেই নিশ্চিত হয়েছে কোন ৪ দল খেলবে এবারের ইউরোর সেমিফাইনালে।

ইউরোর এবারের আসরের সেমিফাইনাল নিশ্চিত করতে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে গত ৫ জুলাই স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক জার্মানি। তবে ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ হয়েছে জার্মানদের। টনি ক্রুসদের হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে লামিনে ইয়ামালদের স্পেন।

স্পেনের সেমিফাইনালে খেলা নিশ্চিত হওয়ার পরই শেষ চারে ওঠার লড়াইয়ে নেমেছিল পর্তুগাল এবং ফ্রান্স, তারকায় ঠাসা এই দুই দলের ম্যাচটি গড়ীয়েছিল টাইব্রেকারে যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কিলিয়ান এমবাপের ফ্রান্স।

এরপর ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে। প্রথম ম্যাচে দুরন্ত সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড। সুইসদের টাইব্রেকারে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ইংলিশরা। এরপর আরেক ম্যাচে তুরস্ককে হারিয়ে শেষ চারে ওঠেছে নেদারলল্যান্ডস।

এবার শুরু হবে এই চার দলের সেমিফাইনালে ওঠার লড়াই। প্রথম সেমিফাইনালে তারুণ্যে ঠাসা স্পেনের বিপক্ষে মাঠে নামবে এমবাপের ফ্রান্স। এরপর দ্বিতীয় সেমিফাইনালে গেরেথ সাউথগেটের ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াই নেদারল্যান্ডসের।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১২ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৪ ঘন্টা আগে