খেলা

ভারতের বিপক্ষে টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

ভারতের বিপক্ষে টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
ছবি: সংগৃহিত

ভারতের বিপক্ষে টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

ভারত সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানকে রেখেই সাজানো হয়েছে ১৬ সদস্যের দল। ঘোষিত দলে নেই শরিফুল ইসলাম। আর প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ডাক পেলেন জাকের আলি।

ভারতের বিপক্ষে সিরিজের জন্যে বেশ কয়েকদিন ধরে পুরোদমে অনুশীলন করছেন লিটন-মুমিনুলরা। যদিও ঘোষণা করা হয়নি দল, তবুও সম্ভাব্য সবাই ছিলেন অনুশীলনে। তবে বৃহস্পতিবার জানানো হয়েছে কারা উঠছেন ভারতের বিমানে।

সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দলে থাকা শরিফুল ইসলাম ছিটকে গেছেন ভারত সফর থেকে। চোট থাকায় তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয়েছে দল। বাকি পাকিস্তান সিরিজে থাকা সবাই আছেন দলে।

শরিফুলের বদলে অবশ্য কোনো পেসার নেয়নি, নেয়া হয়েছে জাকের আলি অনিককে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে।

উল্লেখ্য, ভারতে দু’টি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা চেন্নাইয়ে যাবেন। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিন টি-২০ ম্যাচ। তবে টি-টোয়েন্টির জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি।

বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান এবং খালেদ আহমেদ।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৩ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে