খেলা

এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের, বাড়ছে অপেক্ষা

এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের, বাড়ছে অপেক্ষা
ছবি: সংগৃহিত

এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের, বাড়ছে অপেক্ষা

মাঠে নামার অপেক্ষা দীর্ঘ হচ্ছে বাংলাদেশের। প্রথম সেশনের পর নিশ্চিতভাবে দ্বিতীয় সেশনের খেলাও হচ্ছে না। যদিও শেষ সেশনে আদৌ খেলা মাঠে গড়াবে কি না তা নিয়েও আছে শঙ্কা।

কানপুর টেস্টের প্রথম দুই দিনের অধিকাংশ সময় বৃষ্টির পেটে যাওয়ায় তৃতীয় দিন খেলা শুরু কথা ছিল ৩০ মিনিট আগে। তবে নতুন সময় তো নয়ই, পূর্বনির্ধারিত সময়েও শুরু করা যায়নি খেলা। মাঠে নামা হয়নি এখনো!

অবশ্য আজ রোববার কানপুরের আকাশে নেই বৃষ্টি। কিন্তু দুই দিনের টানা বর্ষণে মাঠের অবস্থা হয়ে আছে একেবারেই নাজেহাল। অক্লান্ত পরিশ্রম করেও ভেজা মাঠ এখনো খেলা উপযোগী করে তুলতে পারেননি মাঠকর্মীরা।

সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আবারো মাঠ পরিদর্শনে আসবেন আম্পায়াররা। তখনই আসবে নতুন সিদ্ধান্ত। এর আগে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তবে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি।

এরপর বেলা সাড়ে ১২টায় আবারো মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তাতেও আসেনি কোনো সুখবর। ফলে মাঠে নামার অপেক্ষা দীর্ঘতর হচ্ছে সাকিব-রোহিতদের।

উল্লেখ্য, বৃষ্টির কারণে শুক্রবার শুরু হওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের প্রথম দিন বল গড়ালেও দ্বিতীয় দিনে মাঠেই নামা হয়নি। খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগে। বৈরী আবহাওয়ায় খেলা হয়েছে নির্ধারিত সময়ের এক তৃতীয়াংশ থেকে একটু বেশি সময়। ওভারের হিসেবে যা মাত্র ৩৫ ওভার। যেখানে ৩ উইকেটে ১০৭ রান তুলে বাংলাদেশ

এরপর বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে (শনিবার) মাঠেই নামা হয়নি। ফলে সেই ৩৫ ওভারেই আটকে আছে খেলা।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৮ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৯ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে