খেলা

মরক্কোর কাছে হারকে ‘জীবনের সবচেয়ে বড় সার্কাস’ বললেন আর্জেন্টাইন কোচ

মরক্কোর কাছে হারকে ‘জীবনের সবচেয়ে বড় সার্কাস’ বললেন আর্জেন্টাইন কোচ
ছবি: সংগৃহিত

মরক্কোর কাছে হারকে ‘জীবনের সবচেয়ে বড় সার্কাস’ বললেন আর্জেন্টাইন কোচ

কদিন আগেই কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মত এ প্রতিযোগীতার চ্যাম্পিয়ন হওয়া আলবিসেলেস্তেরা এবার নেমেছে অলিম্পিকের স্বর্ণ জয়ের মিশনে। যদিও ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এ প্রতিযোগীতায় খেলে থাকে অনূর্ধ্ব-২৩ দল, তবে দলে তিনজন বেশি বয়সী খেলার সুযোগ থাকে। সেই সুযোগেই আর্জেন্টিনার দলে আছেন জুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও জেরেনিমো রুল্লির মত তারকারা।

শক্তিশালি দল নিয়েই কাল অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে ম্যাচটিতে ঘটেছে অবিশ্বাস্য সব ঘটনা। নানা নাটকীয়তার পর আলবিসেলেস্তেদের মাঠ ছাড়তে হয়েছে ২-১ গোলের হার নিয়ে।

গতকাল ম্যাচে নির্ধারিত নব্বই মিনিট পর মরকোর বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু এরপর দ্বিতীয়ার্ধে যোগ করা সময় দেয়া হয় ১৫ মিনিট। আর আর্জেন্টিনার ক্রিস্টিয়ান মেদিনা যোগ করা সময়ের ১৬ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর মাঠে বিশৃঙ্খলা শুরু করেন দর্শকরা। ফুটবলারদের লক্ষ্য করে নিক্ষেপ করা হয় বোতল-কাপসহ আরও অনেক কিছুই। এ সময় বেশ কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়েন। এমন অবস্থায় খেলা স্থগিত হয়, ফুটবলাররাও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিং রুমে।

এদিকে নাটকীয়তা তখনও শেষ হয়নি। দুই দলই মাঠ ছাড়লেও এরপরেও খেলা আবার মাঠে গড়িয়েছে দুই ঘন্টা পর, সেটিও কেবল ৩ মিনিট ১৫ সেকেন্ডের জন্য, এর আগে বাতিল করা হয়েছে আর্জেন্টিনার করা দ্বিতীয় গোলটি। দুই ঘন্টা পর ম্যাচ আবার শুরু হলেও এর আগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সাহায্যে মেদিনার করা গোলটি বাতিল করা হয় অফসাইডের কারণে। এরপর আলবিসেলেস্তেরা আর ম্যাচে ফিরতে পারেনি, ফলে মাঠ ছাড়তে হয় ২-১ গোলের হার নিয়ে।

এদিকে এমন অবিশ্বাস্য ম্যাচের পর রীতিমত ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার কোচ হাভিয়ের ম্যাচেরানো। তিনি বলেন, ‘কী ঘটেছে, ব্যাখ্যা করতে পারব না। আমরা প্রায় দেড় ঘণ্টা ড্রেসিংরুমে বসে ছিলাম, কিন্তু এরপর কী হবে, সেটি তাঁরা বলতে পারেননি।’

এমন ম্যাচকে সার্কাস দাবী করে তিনি বলেন, ‘মরক্কো অধিনায়ক (পুনরায়) খেলতে চায়নি। আমরাও চাইনি আর দর্শকেরাও আমাদের তাক করে অনেক কিছু ছুড়ে মেরেছে। আমার জীবনে দেখা এটাই সবচেয়ে বড় সার্কাস। জানি না একটি খেলার মুহূর্ত রিভিউ করতে তারা কেন ১ ঘণ্টা ২০ মিনিট সময় নিল।’

তিনি আরও বলেন, ‘মেদিনার গোলে যদি অফসাইড হয়, তবে ম্যাচটি সেভাবেই চালিয়ে যাওয়া যেত। আমার মনে হয় না দেড় ঘণ্টা বিরতি নিয়ে ম্যাচটি আবারও তিন মিনিটের জন্য খেলার প্রয়োজন ছিল।’

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

২ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

২ ঘন্টা আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

২ ঘন্টা আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

৩ ঘন্টা আগে