খেলা

বাংলাদেশকে হেয় করে যা বললেন রোহিত

বাংলাদেশকে হেয় করে যা বললেন রোহিত
ছবি: সংগৃহিত

বাংলাদেশকে হেয় করে যা বললেন রোহিত

আর একদিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুদল। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের নিয়ে চলছে বেশ আলোচনা।

পাকিস্তানের মাটিতে তাদের ধবোলধোলাই শেষে ভারতের বিপক্ষে সিরিজের আগে গণমাধ্যমে নিয়মিত কথা বলছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও বিশ্লেষকেরা। বাংলাদেশ নিয়ে ভারতকে সতর্ক করেন সুনীল গাভাস্কারও। কিন্তু ভারতের অধিনায়ক রোহির শর্মা তা মানতে নারাজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে হেয় করে বলেন, ‘তাদের মজা নিতে দেন।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম এ চিদম্বরম মাঠে নামবে দুই দল। এর আগে চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে দলগুলো অনেক মজা পায়। সুতরাং তাদের (বাংলাদেশকে) মজা নিতে দিন।’

রোহিত যোগ করে বলেন, ‘ভারত সব দলের বিরুদ্ধে খেলেছে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা অন্য কোনও দলই হোক না কেন, আমরা ভিন্ন কৌশল অবলম্বন করি না। আমরা চেষ্টা করব এবং আমাদের খেলায় মনোযোগ দিতে।’

বাংলাদেশের সম্প্রতি উন্নতি এবং পারফরম্যান্সের ভারতের বিরুদ্ধে ইতিহাস তৈরির স্বপ্ন দেখছেন অনেকে। এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে রোহিত বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।’

শান্তদের বিপক্ষে টেস্ট সিরিজের পর দুই শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তার বাংলাদেশের বিপক্ষে সিরিজকে ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে দেখছেন না ভারতীয় অধিনায়ক। রোহিত বলেন, ‘প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা দেশের জন্য খেলছি, ড্রেস রিহার্সালের কোনো প্রশ্নই আসে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য প্রতিটি ম্যাচই জিততে হবে।’

বাংলাদেশের বিপক্ষে লাল বলের সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত, ‘টি-টোয়েন্টিও রয়েছে, তাই ভালোভাবে খেলার জন্য চেষ্টা থাকবে। আমরা তাদের পর্যবেক্ষণ করব এবং অতীতে তাদের বিরুদ্ধে আমরা ভালো করেছি।’

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

১ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

২ ঘন্টা আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

২ ঘন্টা আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

২ ঘন্টা আগে