খেলা

সাকিবকে বাদ দিতে আইনি নোটিশ, যা জানাল বিসিবি

সাকিবকে বাদ দিতে আইনি নোটিশ, যা জানাল বিসিবি
ছবি: সংগৃহীত

সাকিবকে বাদ দিতে আইনি নোটিশ, যা জানাল বিসিবি

রাজনৈতিক পট পরিবর্তনের মাস তিনেক আগে থেকেই দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান৷ সরকার পতনের আন্দোলনের সময়েও ছিলেন ক্রিকেটে ব্যস্ত। তবুও তার বিরুদ্ধে করা হয়েছে হত্যা মামলা। এমনকি জাতীয় দলের ছেড়ে তাকে দেশে ফেরত আনতে আইনি নোটিশও দেয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এই নিয়ে সন্ধ্যায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যদিও তার দাবি এখনো সেই নোটিশ বুঝে পাননি তিনি।মিরপুর শেরে বাংল বিসিবি কার্যালয়ে আজ বোর্ড পরিচালকদের সাথে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

দুপুরে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এ দীর্ঘ বৈঠকে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে।তবে সবার আগ্রহ ছিল হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। মূলত ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন গার্মেন্টসকর্মী রুবেল। যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার।

যেখানে মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়। সেই ঘটনার পর আজ তদন্তের স্বার্থে খেলা থেকে সাকিবকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে। এমতাবস্থায় সাকিবকে নিয়ে কি ব্যবস্থা নেবে বিসিবি, এমন প্রশ্ন ছিল বিসিবি সভাপতির কাছে।
জবাবে তিনি বলেন,‘একটি মামলা হয়েছে, তবে আমরা লিগ্যাল নোটিশ পাইনি। এ ব্যাপারে কথা বলতে পারব না এখন। মামলাটা এফআইআর হয়েছে। এরপর ইনভেস্টিগেশন হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। তবে এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না।’

তিনি আরো বলেন,‘এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেয়া কঠিন। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সাথে সাকিবের ক্রিকেটীয় সম্পর্ক ও ইম্প্লোয়ি বলতে পারেন। তাই ম্যাচটা শেষ হলে আমরা ডিসিশন নেব। তখন লিগ্যাল নোটিশের ব্যাপারে কথা বলতে পারব, ওই সময় হয়তো পেয়ে যাব লিগ্যাল নোটিশটা।’

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৯ ঘন্টা আগে