খেলা

মিরাজের লড়াইও ঠেকাতে পারলো না বাংলাদেশের হার

মিরাজের লড়াইও ঠেকাতে পারলো না বাংলাদেশের হার
ছবি: সংগৃহীত

মিরাজের লড়াইও ঠেকাতে পারলো না বাংলাদেশের হার

মিরপুরের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ হারে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো প্রোটিয়ারা।

দিনের শুরুতেই নতুন বল হাতে নেয় দক্ষিণ আফ্রিকা। নতুন বলের সে ৫ ওভারের মধ্যেই অলআউট টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের সকালে কাগিসো রাবাদার তৃতীয় বলে আউট হন নাঈম হাসান। বাংলাদেশ তাদের অষ্টম উইকেট হারায় ২৮৪ রানে।

এরপর মিরাজের ব্যাটে চড়ে তিন অঙ্কের লিড নেয় বাংলাদেশ। তিনি সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। তবে শেষমেশ তা আর পারেননি। আউট হন ৯৭ রানে। বাংলাদেশের ইনিংস থামে ৩০৭ রানে। তাতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। চতুর্থ দিনে বাংলাদেশের পতন হওয়া তিন উইকেটের দুইটিই নিয়েছেন তিনি। বাকি উইকেটটি নেন ভিয়ান মুলডার। এ ছাড়া এই ইনিংসে কেশব মহারাজের শিকার ছিল তিনটি।

১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন প্রোটয়া ব্যাটাররা। যেন বাংলাদেশের বোলাররা তেমন কোনো প্রতিরোধ গড়তেই পারেনি। টাইগারদের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন ওপেনার টনি ডি জর্জি।

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

২৪ মিনিট আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

২৬ মিনিট আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৪ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৭ ঘন্টা আগে