খেলা

মিরাজের ফাইফারে কুপোকাত পাকিস্তান

মিরাজের ফাইফারে কুপোকাত পাকিস্তান
ছবি: সংগৃহীত

মিরাজের ফাইফারে কুপোকাত পাকিস্তান

মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে পারল না পাকিস্তান। একাই পাঁচ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছেন মিরাজ। তার জাদুকরি বোলিংয়ে শেষ পর্যন্ত ২৭৪ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

পাকিস্তান ইনিংসের প্রথম ওভারেই ওপেনার আব্দুল্লাহ শফিককে তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে তার দুর্দান্ত এক ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন ওই ব্যাটার।

তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অন্য ওপেনার সাইম আইয়ুব এবং শান মাসুদ। তাদের জোড়া ফিফটিতে বড় স্কোরের স্বপ্ন দেখে পাকিস্তান। তবে মিরাজ একাই দুজনকে তুলে নিয়ে বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসেন।

৫৮ রান করে মিরাজের বলে স্টাম্পড হন আইয়ুব। অধিনায়ক মাসুদ ৫৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ভালো শুরু পেলেও ইনিংস এগিয়ে নিতে পারেননি।

শেষদিকে সালমান আগার ৫৪ রানের লড়াকু ইনিংসে আড়াইশ ছাড়ায় পাকিস্তানের সংগ্রহ। ৬১ রানে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের নাড়িয়ে দেন মিরাজ। ৩ উইকেট নেন এই টেস্ট দিয়ে দলে ফেরা পেসার তাসকিন আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১৭ মিনিট আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১৯ মিনিট আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

২৩ মিনিট আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে