খেলা

১০ বছর পর ইংল্যান্ডের মাঠে টেস্ট জিতল শ্রীলংকা

১০ বছর পর ইংল্যান্ডের মাঠে টেস্ট জিতল শ্রীলংকা
ছবি: সংগৃহীত

১০ বছর পর ইংল্যান্ডের মাঠে টেস্ট জিতল শ্রীলংকা

ইংল্যান্ডের মাঠে ১০ বছর পর টেস্ট জিতল শ্রীলংকা। ওভাল টেস্টে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) চতুর্থ দিন স্বাগতিকদের ৮ উইকেটে হারায় তারা।

পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারিয়ে ২১৯ রানের টার্গেট ছুঁয়েছে সিংহলিজরা। নিশাঙ্কা ১২৪ বলে ১২৭ রান ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ৬১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

এই জয়ের পরও ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে শ্রীলংকা। প্রথম দুই টেস্টে টানা হেরেছে সফরকারীরা।

ইংল্যান্ডের মাঠে ২১ টেস্টে এটা শ্রীলংকার মাত্র চতুর্থ জয়। সর্বশেষ ২০১৪ সালে লিডস টেস্টে ১০০ রানে জিতেছিল শ্রীলংকা। এছাড়া ২০০৬ সালে নটিংহ্যামে ১৩৪ রানে ও ১৯৯৮ সালে ওভালে ১০ উইকেটে জিতেছিল সিংহলিজরা।

সব মিলে ৩৯ টেস্টের মুখোমুখিতে শ্রীলংকা ১১টি ও ইংল্যান্ড ১৯টি জিতেছে, ড্র হয় ৯টি।

স্বাগতিকদের কাছে সিরিজের প্রথম দুই টেস্টে হেরে যাওয়া শ্রীলংকার ওভালে তৃতীয় ও শেষ আজ সোমবার চতুর্থ দিন ৯ উইকেট হাতে নিয়ে ১২৫ রানের প্রয়োজন ছিল। ২৭.৪ ওভারে এই রান তুলে নেয় সিংহলিজরা।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩২৫ রানের জবাবে শ্রীলংকা লড়াই করে ২৬৩ রান তোলে। ফিফটি করেন পাথুম নিশাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।

এরপর শ্রীলংকার পেস তোপের মুখে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে যায়। লাহিরু কুমারা ২১ রানে ৪টি, বিশ্ব ফার্নান্দো ৪০ রানে ৩টি ও আসিথা ফার্নান্দো ৪৯ রানে ২টি উইকেট নেন। তাতেই জয়ের সুযোগ আসে শ্রীলংকার সামনে।

মাত্র ১৫ ওভারে ১ উইকেটে ৯৪ রান তুলে নিয়ে তৃতীয় দিন মাঠ ছাড়ে শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ৪৪ বলে ৫৩ ও কুশল মেন্ডিস ২৫ বলে ৩০ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামেন। কুশল ৩৯ রানে আউট হয়ে যাওয়ার পর ম্যাথুজকে নিয়ে বাকি রানগুলো তুলে নেন নিশাঙ্কা

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৫ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৫ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৬ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৬ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে