খেলা

মাঠে ফেরা নিয়ে ভিডিও বার্তায় যা জানালেন তামিম

মাঠে ফেরা নিয়ে ভিডিও বার্তায় যা জানালেন তামিম
ছবি: সংগৃহীত

মাঠে ফেরা নিয়ে ভিডিও বার্তায় যা জানালেন তামিম

তামিম ইকবাল আন্তর্জাতিক ম্যাচে শেষবার খেলেছিলেন গত ওয়ানডে বিশ্বকাপেরও আগে। এরপর বিপিএল ও প্রিমিয়ার লিগ খেললেও অনেকদিন ধরে আছেন ক্রিকেটের বাইরে। তবে শিগগিরই ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন তামিম। তামিম নিজেই ঘোষণা দিয়েছেন এই আসরে খেলার। ৪ থেকে ১৪ অক্টোবর হবে আসরটি।

এদিকে একই লিগে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও। সাকিবের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছেন এনসিএল কর্তৃপক্ষ। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৬টি দল। ৬০ বলের এই টুর্নামেন্টে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। এনসিএলের এক্স অ্যাকাউন্টের এক ভিডিওবার্তায় তামিম নিজেই এই তথ্য জানিয়েছেন।

ভিডিওবার্তায় তামিম বলেন, ‘আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সঙ্গেই দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ভক্তদের সঙ্গে। টুর্নামেন্টে মাঠে নামার জন্য আর তর সইছে না। খুব শিগগিরই দেখা হচ্ছে।’

এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ইংল্যান্ডের জেসন রয়, ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ,শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, ডোয়াইন ব্রাভোর মতো তারকা।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

২ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৪ ঘন্টা আগে