খেলা

নতুন অধিনায়ক করে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা পাকিস্তানের

নতুন অধিনায়ক করে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা পাকিস্তানের
ছবি: সংগৃহিত

নতুন অধিনায়ক করে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা পাকিস্তানের

এই মাসের শুরুর দিকেই ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। বাবর আজমের সরে দাঁড়ানোর পর পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়কের নাম ঘোষণা ছিল সময়ের ব্যাপার মাত্র। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে অবশেষে নতুন অধিনায়ক বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মোহাম্মদ রিজওয়ান যে নতুন অধিনায়ক হবেন সেটা নিয়ে আলোচনা ছিল আগে থেকেই। অবশেষে এই উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ানকে বেছে নিয়েছে তারা। সালমান আলী আগাকে করা হয়েছে সহ-অধিনায়ক।

দুই দেশ সফরে যাওায়া পাকিস্তানের দল নির্বাচনের পেছনে যুক্তি তুলে ধরে এক বিবৃতিতে পিসিবি নির্বাচকরা বলেছেন, ‘রোটেশন পলিসি মেনেই স্কোয়াড নির্বাচন করা হয়েছে, যাতে ঘরোয়া ক্রিকেটের পারফরমাররাও যথেষ্ট সুযোগ পান। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বোর্ডের কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত।’

দলে অদলবদলের বিষয়টি যে শুধু বাবর-কেন্দ্রিক সেটি বোঝাতে নির্বাচকরা মোহাম্মদ রিজওয়ানের উদাহরণ টেনে বলেছেন, ‘বাবর আজম, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও তাদের অস্ট্রেলিয়া সিরিজে ফেরানো হয়েছে। আবার মোহাম্মদ রিজওয়ানকে অস্ট্রেলিয়া সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ রাখা হলেও জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল: আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাজ, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), মুহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহনওয়াজ দাহানী, তৈয়ব তাহির।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির, উসমান খান।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৫ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে