খেলা

প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিলো বাংলাদেশ

প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিলো বাংলাদেশ
ছবি: সংগৃহিত

প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিলো বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের রান পাহাড়ে বাংলাদেশ দারুণভাবে জবাব দিয়েছে। চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান তুলেছে টাইগাররা। তবে সকালের সেশনেই সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন।

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করা পাকিস্তানের চেয়ে ১১৭ রানে এগিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আগের সর্বোচ্চ ২০১৫ সালে খুলনায় করা ৬ উইকেটে ৫৫৫ রান।

মুশফিক ও মিরাজের ব‍্যাটে সপ্তম উইকেটে প্রথম দেড়শ রানের জুটি দেখেছে বাংলাদেশ। দুই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জুটিতে দেড়শ এসেছে ২৬৭ বলে। টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সেরা ছিল ১৪৫। ২০১০ সালে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে হ‍্যামিল্টন টেস্ট করেছিলেন সাকিব আল হাসান মাহমুদউল্লাহ। মুশফিককে দারুণ সঙ্গ দেওয়ার পথে নিজের সপ্তম ফিফটির দেখা পেয়েছেন মিরাজ, ১২০ বলে।

১৫৭তম ওভারের মোহাম্মদ আলির অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে স্কয়ার কাট করতে চেয়েছিলেন মুশফিক। বাড়তি বাউন্সের জন‍্য ঠিক মতো পারেননি। ব‍্যাটের কানায় লেগে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ১৯৬ রানের জুটি। ৩৪১ বলে ২২ চার ও ১ ছক্কায় ১৯১ রান করেন মুশফিক।

শাহিন শাহ আফ্রিদির বলে মিরাজের ব‍্যাটে কানা ছুঁয়ে আসা ক‍্যাচ স্লিপে জমান সালমান। ১৭৯ বলে ৬ চারে ৭৭ রান করে ফেরেন মিরাজ। শরিফুল ইসলাম ১৪ বলে ২২ রান করেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে এই প্রথম সেঞ্চুরি পেলেন মুশফিক। আজসহ টেস্ট ক্যারিয়ারে মুশফিকের মোট সেঞ্চুরির সংখ্যা ১১। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এর চেয়ে বেশি সেঞ্চুরি কেবল মুমিনুল হকের (১২)। মুশফিক ছাড়িয়ে গেছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালকে (১০)।

পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান নাসিম শাহ। দুটি করে উইকেট দখল করেন শাহিন আফ্রিদি, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলি।

আগের দিনের ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই লিটন দাসকে ফেরান নাসিম শাহ। ভাঙে মুশফিক-লিটনের ১১৪ রানের দুর্দান্ত জুটি। ৭৮ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৫৬ রান রান আসে লিটনের ব্যাট থেকে।

এর আগে, গতকাল হাফ সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের চার ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান আসে ওপেনার সাদমান ইসলামের ব্যাটে। চারে নেমে মুমিনুল হক করেন ৫০ রান।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৯ ঘন্টা আগে