খেলা

চমক রেখে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

চমক রেখে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা
ছবি: সংগৃহিত

চমক রেখে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চমকের অভাব নেই দলে। নতুন মুখ রাকিবুল হাসান। তবে সবচেয়ে বড় শূন্যতা, সাকিব আল হাসানের না থাকা।

প্রত্যাশামতো সাকিব আল হাসানকে ছাড়াই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ অক্টোবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার এই সংস্করণে খেলবে টাইগাররা।

বিশ্বকাপের দল থেকে অনেক পরিবর্তন আছে ঘোষিত দলে। রোববার সন্ধ্যায় প্রকাশিত দলে আছেন মেহেদী মিরাজ। প্রায় ১৪ মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টিতে ফিরেছেন তিনি। সাকিবের অনুপস্থিতি কপাল খুলে দিয়েছে তার।

এদিকে বছরখানেক পর ফের ডাক পেয়েছেন পারভেজ ইমন। দলে নতুন মুখ রাকিবুল হাসান। ঘরোয়া ক্রিকেট মাতিয়ে জাতীয় টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জায়গা করে নিলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

কদিন আগেই বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তারা দু'জনে। আসর জুড়ে ছিলেন ধারাবাহিক। তারই পুরষ্কার পেলেন এই দু‘জনে।

পারভেজ ইমনদের প্রত্যাবর্তনের দিনে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তাইজুল ইসলাম। তবে জায়গা ধরে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক। লিটন, তানজিদ, হৃদয়রাও আছেন যথারীতি।

আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর এই দল নিয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভেন্যু গোয়ালিয়র। দ্বিতীয়টি দিল্লিতে খেলে শেষ ম্যাচ দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবে হায়দরাবাদে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৮ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৯ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে