খেলা

ইংলিশদের হারানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

ইংলিশদের হারানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহিত

ইংলিশদের হারানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বাংলাদেশ। শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে নিগার সুলতানা জ্যোতির দল খেলেছে দুর্দান্ত, স্কটিশদের বিপক্ষে ১৬ রানের দারুণ এক জয় পেয়েছে লাল-সবুজের দল, আইসিসির এ টুর্নামেন্টে ১০ বছর পর যা বাংলাদেশের প্রথম। প্রথম ম্যাচে জয়ের পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাঘিনীরা।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আইসিসির এ টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন ইংলিশরা। টি-টোয়েন্টিতে এর আগে তিনবার ইংলিশদের বিপক্ষে খেলে তিনবারই হেরেছে টাইগ্রেসরা।

তবে আজকের ম্যাচের আগে বাঘিনীদের অনুপ্রেরণা স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়। এ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে লাল-সবুজের দল, লক্ষ্য ইংলিশদের বিপক্ষে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া।

ইংল্যান্ড ম্যাচের আগে বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি। তিনি বলেন, যে ম্যাচগুলো বাকি আছে আরও তিনটা। সেমিফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ডের সঙ্গে কালকে যে ম্যাচ সেটা তো অবশ্যই আমরা কাউন্ট করবো যেন জিততে পারি। বাকি যে ম্যাচগুলো আছে সেগুলোও ধরার চেষ্টা করবো।

ইংল্যান্ড শক্তিশালী দল হলেও বাংলাদেশ নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করবেন বলেও জানিয়েছেন এই ব্যাটার। তিনি বলেন, ইংল্যান্ড বরাবরই ভালো। ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে সেরা তিনের মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সঙ্গে। তারপরও আমরা আশাবাদী যে আমরা আমাদের শেষ বিশ্বকাপে অনেক ভালো করেছিলাম। আমাদের বোলিং ইউনিটটা ছিল অনেক ভালো করেছে। আশাবাদী কালকেও ইংল্যান্ডের সঙ্গে সর্বোচ্চ দেওয়া। তারপর আসলে ফল বলে দেবে কী হবে।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে