খেলা

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল দক্ষিণ আফ্রিকা

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহিত

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল দক্ষিণ আফ্রিকা

প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার মুখেই পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম দুই ওয়ানডেতে আফগানদের বিপক্ষে পাত্তাই পায়নি প্রোটিয়ারা। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের লজ্জার ‍মুখে পড়ার। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। শেষ ম্যাচে দাপুটে জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানদের ১৬৯ রানে অলআউট করে দিয়ে প্রোটিয়ারা জয় তুলেছে ৭ উইকেট ও ১০২ বল হাতে রেখে।

সারজায় সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানরা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এদিনও দারুণ ক্রিকেট খেলেছেন। তবে অপর প্রান্তে সঙ্গ পাননি তিনি। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। দলীয় সর্বোচ্চ ৮৯ রান করেছেন গুরবাজ। শেষ দিকে ঘাজানফারের অপরাজিত ১৫ বলে ৩১ রানে ভর করে ৩৪ ওভারে ১৬৯ রানে থামে আফগানদের ইনিংস।

সহজ লক্ষ্যে শুরুর তিন ব্যাটারের মাঝারি মানের ইনিংসের পর দলকে ম্যাচ জিতিয়ে আসেন এইডেন মার্করাম ও ট্রিসটান স্টুবাস। মার্করাম ৬৯ রানে অপরাজিত ছিলেন। এ জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

১ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

২ ঘন্টা আগে