খেলা

ফাইনালের আগেই প্রোটিয়াদের বিপক্ষে ভারতের বিশ্বরেকর্ড

ফাইনালের আগেই প্রোটিয়াদের বিপক্ষে ভারতের বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

ফাইনালের আগেই প্রোটিয়াদের বিপক্ষে ভারতের বিশ্বরেকর্ড

আর কয়েক ঘণ্টা পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। না, রোহিতরা নন; হারমানপ্রীত কৌরদের হাত ধরে সেই বিশ্বরেকর্ডের দেখা পেয়েছে ভারত। নারী টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৬০৩ রানের ইনিংস গড়েছে তারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের উড়িয়ে দেওয়ার পর এবার টেস্ট ক্রিকেটেও তাদের ছাতু করছে ভারতের নারী দল। চেপক টেস্টের প্রথম ইনিংসে এক ডাবল সেঞ্চুরি, এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬ উইকেটে ৬০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।

নারী ক্রিকেটে এটাই এখন টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি রানের নজির। এর আগে ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের কীর্তি ছিল অস্ট্রেলিয়ার। ইনিংসে ৫৭৫ রান তুলে সে রেকর্ড গড়েছিল তারা। এবার সে রেকর্ড গুঁড়িয়ে নতুন ইতিহাস লিখলেন হারমানপ্রীতরা।

ভারতের ইতিহাসগড়া ইনিংসে রেকর্ড গড়েছেন দলটির ওপেনার শেফালি বর্মাও। নারীদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। ১৯৪ বলে দ্বিশতকের দেখা পেয়েছেন ২০ বছর বয়সী এই ব্যাটার। আগের রেকর্ডটি ছিল অ্যানাবেল সাদারল্যান্ডের। ডাবল সেঞ্চুরির মাইলফলক ছুঁতে তার প্রয়োজন হয়েছিল ২৪৮ বল।

ভারতের ৬০৩ রান তোলার পেছনে শেফালির সঙ্গে অন্য ওপেনার স্মৃতি মান্ধানাও বড় ভূমিকা রেখেছেন। ১৬১ বলে ১৪৯ রানের দারুণ এক ইনিংস এসেছে স্মৃতির ব্যাটে। তাদের উদ্বোধনী জুটিতে আসে ২৯২ রান। শেফালি ও স্মৃতি আউট হওয়ার পর জেমিমা রদ্রিগেজ (৫৫) এবং হারমানপ্রীতের (৬৯) ফিফটিতে রানপাহাড়ে চড়ে ভারত।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

২ ঘন্টা আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

৩ ঘন্টা আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

৪ ঘন্টা আগে