খেলা

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন!

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন!
ছবি সংগৃহিত

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন!

বেশ চমকে যাওয়ার মতোই খবর। প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন! আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় যুগ পাড়ি দেয়া একজনের ক্যারিয়ার যখন সায়াহ্নে, তখন বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ! অভাবনীয়ই বটেই।

সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ প্রায় ১৫ বছর পর কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হয় তার। ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলেন তিনি। অভিষেকেই জানান দেন নিজের উপস্থিতি।

বল হাতে সাকিব এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে আলোচনার সৃষ্টি করেন। তবে ওই ম্যাচ নিয়েই আবারো আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার আর ভালো কিছু নয়, প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন।

একটি সূত্রে জানা যায়, দ্রুতই স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। ইংল্যান্ডেরই কোনো ল্যাবে হতে পারে এই পরীক্ষা। দ্রুতই অ্যাকশন পরীক্ষা দিয়ে পূর্ণ মনযোগের সাথেই ক্রিকেটে ফিরতে চান সাকিব।

এদিকে সাকিব আল হাসান হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে গুটিয়ে নিয়েছেন নিজেকে। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়ার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

সাকিবের এমন গুটিয়ে যাওয়ার শুরু ভারত সিরিজ থেকেই। ইংল্যান্ডের কাউন্টিতে দারুণ সময় পাড় করা এই অলরাউন্ডার ভারত সিরিজে বল হাতে ছিলেন অনেকটাইনিষ্প্রভ। ভারত সফরে চেন্নাই টেস্টে ২১ ও কানপুর টেস্টে মাত্র ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি।

এত কম বোলিং একরকম প্রশ্ন জাগাচ্ছিল সবার মনেই। বিষয়টি নিয়ে চারদিকে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। অবশ্য তখনো সাকিবের বোলিং নিয়ে কোনো প্রশ্ন আসেনি। তবে এখন যখন বিষয়টি সামনে এলো, তখন দুইয়ে চার মিলে গেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বল ডেলিভারির সময় কোনো বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এর এক ডিগ্রি বেশি বাঁকলে সেই বোলারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার বিধান রয়েছে।

বোলিং অ্যাকশন বদলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সেই বোলার ফিরতে পারে ক্রিকেটে। যদিও বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া বোলারের সংখ্যাটাও খুব একটা বেশি না।

কিন্তু যারাই নিষিদ্ধ হয়েছেন সকলকেই অ্যাকশন পরিবর্তন করে পরীক্ষা দিয়ে ফিরতে হয়েছে ক্রিকেটে। দেখার বিষয় সাকিবের সাথে কী হয়!

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৮ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৮ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১১ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১১ ঘন্টা আগে