খেলা

পাকিস্তানের রানের পাহাড়ের জবাব স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

পাকিস্তানের রানের পাহাড়ের জবাব স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রানের পাহাড়ের জবাব স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

প্রথম দিনের প্রথম দিকে বাংলাদশের বোলাররা ঝলক দেখানোর পর থেকেই ম্যাচের লাগাম পাকিস্তানের ব্যাটারদের হাতেই। দ্বিতীয় দিনে সেটা ধরে রেখে প্রতিপক্ষের বোলারদের একরাশ হতাশাই উপহার দিলেন সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। এই দুজনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।

জবাবে ২৭ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। হাতে আছে পুরো ১০ উইকেট। ৪২১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে টাইগাররা।

পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। সাবধানে খেলতে থাকেন এই দুই ব্যাটার। পাকিস্তানের বোলারদের তেমন কোনো সুযোগ দেননি এই দুই ওপেনার।

১২ ওভারে বিনা উইকেটে ২৭ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। সাদমান ৩০ বলে ১২ ও জাকির ৪২ বলে ১১ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিনে বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। তবে শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। সেঞ্চুরির দেখা পেয়েছেন এই দুই ব্যাটার।

শাকিল ২৬১ বলে ১৪১ রান করে আউট হলেও ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৯ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৯ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৯ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১০ ঘন্টা আগে