খেলা

রাওয়ালপিন্ডিতে আজও বৃষ্টির চোখরাঙানি, খেলা হবে কি?

রাওয়ালপিন্ডিতে আজও বৃষ্টির চোখরাঙানি, খেলা হবে কি?
ছবি: সংগৃহিত

রাওয়ালপিন্ডিতে আজও বৃষ্টির চোখরাঙানি, খেলা হবে কি?

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের বাংলাওয়াশের সুযোগ পেয়েছে টাইগাররা। দ্বিতীয় টেস্টে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৮৫ রান যার ৩৭ গতকালই সংগ্রহ করেছে টাইগাররা, সিরিজ জয়ের জন্য আজ শেষদিনে করতে হবে ১৪৩ রান, হাতে আছে ১০ উইকেট। তবে সফরকারীদের জয়ের পথে প্রধান বাধা হয়ে আছে বৃষ্টি।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে অন্যতম অনুষঙ্গ ছিল বৃষ্টি। প্রথম টেস্টেও বেরসিক বৃষ্টি বাগড়া হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় ম্যাচের প্রথম দিন নষ্ট হয় একই কারণে, এবার চতুর্থ দিনের শেষ সেশনে এসেও বৃষ্টির কারণেই খেলা হয়নি। গতকাল শেষ সেশনের খেলা হলে জয়ের লক্ষ্যে আরও এগিয়ে থাকতে পারত টাইগাররা।

এদিকে গতকালই জানা আজও রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ঘুরেও একই তথ্য পাওয়া গিয়েছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ সেখানে প্রবল বৃষ্টি এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে।

আজ সকাল পৌণে এগারটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পূর্বাভাসে দেখা গিয়েছে, রাওয়ালপিন্ডিতে আজ স্থানীয় সময় ১১টা -১২টার মধ্যে বজ্রঝড় হতে পারে। দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা মিলবে বিকাল ৩টায়।

সব মিলিয়ে আজ নির্দিষ্ট সময়ে খেলা শুরু হবে কি না তা নিয়ে আছে অনিশ্চয়তা। বৃষ্টি না থাকলেও মাঠ ভেজা থাকার কারণে খেলা শুরু হতে দেরি হতে পারে। তাই জয়ের জন্য পুরো একটা দিন টাইগাররা পাবে না বলেই ধারণা করা হচ্ছে।

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৮ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৮ ঘন্টা আগে