খেলা

বর্ণবাদের বিরোধিতা করায় ব্যালন ডি’অর পাননি, দাবি ভিনিসিয়ুসের

বর্ণবাদের বিরোধিতা করায় ব্যালন ডি’অর পাননি, দাবি ভিনিসিয়ুসের
ছবি: সংগৃহিত

বর্ণবাদের বিরোধিতা করায় ব্যালন ডি’অর পাননি, দাবি ভিনিসিয়ুসের

বর্ণবাদের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই ব্যালন ডি’অর হাত ফসকে গেছে বলে দাবি করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র।

গতকাল সোমবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে ব্যালন ডি’অর তুলে দেওয়া হয়।

ব্যালন ডি’অর মিস হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে ভিনিসিয়ুস জুনিয়র বলেছিলেন, ‘আমি এটা আরও ১০ বার করব। তারা এখনো প্রস্তুত নয়।’

এই মন্তব্য দিয়ে কী বুঝিয়েছেন ভিনিসিয়ুস, তা জানতে এই ফুটবলারের টিমের সঙ্গে যোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলেছেন, ভিনিসিয়ুস বর্ণবাদের বিরুদ্ধে তার প্রকাশ্য লড়াইয়ের কথা বুঝিয়েছেন। তারা মনে করছেন, এই কারণেই ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর দেওয়া হয়নি।

স্পেনে বেশ কয়েকবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। আর এই বিষয়টি নিয়ে বরাবরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

যদিও রয়টার্স ভিনিসিয়ুসের দাবির বিষয়ে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে কিনা জানা যায়নি। ভিনিসিয়ুসের ‘গুরুতর’ এই দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ব্যালন ডি’অর প্রদানকারী ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৩ মিনিট আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৬ মিনিট আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১৫ মিনিট আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৩ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৩ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে