খেলা

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বোনাস পাচ্ছেন সাকিব-শান্তরা

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বোনাস পাচ্ছেন সাকিব-শান্তরা
ছবি: সংগৃহিত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বোনাস পাচ্ছেন সাকিব-শান্তরা

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তাদেরই মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে করে বড় অংকের অর্থ পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা।

সিরিজ বিজয় এবং ধবলধোলাইয়ের জন্য বড় অংকের পুরস্কারের রীতি প্রচলিত আছে। সে ধারায় এবার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জেতা দল ৩ কোটি ২০ লাখ টাকা পাবে বলে জানা গেছে। বিসিবি সূত্র এ তথ্য জানিয়েছে। আগামীকাল শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে সে অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি জাতীয় দলকে বোনাস দেয়। সেটা নির্ভর করে ফলের ওপর। এক টেস্ট জয়, এক ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য একরকম অর্থ পুরস্কার।

এদিকে পাকিস্তান সফরের পর এবার ভারত সফরে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশের-ভারত সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়।

এরপর ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। পরে দিল্লি ও হায়দরাবাদে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

১ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

২ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে