খেলা

ঐতিহাসিক জয় অভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করলেন শান্ত

ঐতিহাসিক জয় অভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করলেন শান্ত
ছবি: সংগৃহিত

ঐতিহাসিক জয় অভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করলেন শান্ত

রোববার নাজমুল হোসেন শান্তর জন্মদিন। স্মরনীয় দিনে ঐতিহাসিক জয়ের সাক্ষি হয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেই জয় তিনি উৎসর্গ করেছেন গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতাদের।

রাওয়ালপিন্ডিতে রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি।

গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পার করছে কঠিন সময়। সেই সাথে যোগ হয়েছে ভয়াবহ বন্যা। কঠিন এই সময়ে পাওয়া জয় বিশেষ মনে হচ্ছে শান্তর কাছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন শান্ত।

‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, আমাদের এই জয়টা তাদের উৎসর্গ করছি। তাদের জন্য অনেক অনেক দোয়া।’

আগের রাতে স্ত্রী ফোন করে জন্মদিনের কথা মনে করিয়ে দেন শান্তকে। সেই গল্প শুনিয়ে শান্ত বললেন, ‘আলহামদুলিল্লাহ, এই জয়টা বিশাল আমাদের জন্য।’

এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টের ১২টিতেই হেরেছিল বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হতাশার এই গল্পের সমাপ্তি টানার প্রত্যয় ব্যক্ত করেছিলেন শান্ত। ম্যাচেও দরকে দেখা গেছে আত্মবিশ্বাসী। সবকিছু মনে করে শান্ত বলেন, ‘যখন আমরা সিরিজটা শুরু করেছিলাম, যখন বলেছিলাম, এবার আমরা জিততে চাই, সেটা বিশ্বাস থেকেই বলেছিলাম। বিশ্বাস ছিল, এবার আমরা বিশেষ কিছু করব। যেভাবে আমরা গত ১০-১৫ দিন পরিশ্রম করেছি, আমাদের মধ্যে বিশ্বাস ছিল, বিশেষ কিছু করতে পারব।’

১৯১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের নায়ক মুশফিকুর রহিম। নয়কের প্রতি উচ্ছ্বসিত প্রশংসা ঝরল অধিনায়কের কণ্ঠে।

‘মুশি ভাই অসাধারণ। যেভাবে তিনি ১৫-১৭ বছর ধরে খেলে যাচ্ছেন, প্রতিদিন নিজেকে তৈরি করছেন, এটা অবিশ্বাস্য। এই কন্ডিশনে ব্যাটিংয়ের জন্য যেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন, আমি খুব খুশি।’

সাথে অন্যদেরও কৃতিত্ব দিলেন অধিনায়ক, ‘আমি শুধু মুশি ভাইকে সব কৃতিত্ব দেব না, এই জয় দলের ১৫ জনের কঠোর পরিশ্রমের ফল। এই কৃতিত্ব সবারই পাওনা।’

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৬ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৬ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৭ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৮ ঘন্টা আগে