খেলা

আলজারি জোসেফ দুই ম্যাচ নিষিদ্ধ

আলজারি জোসেফ দুই ম্যাচ নিষিদ্ধ
ছবি: সংগৃহিত

আলজারি জোসেফ দুই ম্যাচ নিষিদ্ধ

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে অধিনায়কের সঙ্গে রাগ করে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন আলজারি জোসেফ। ম্যাচ শেষের পর থেকেই আলজারির এমন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে। এবার পেলেন শাস্তিও। অপেশাদারি আচরণের কারণে এই ক্রিকেটারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

পুরো বিষয়টাতে আলজারি কারো সমর্থন পাননি। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি তো ম্যাচের পরপরই এটিকে 'অগ্রহণযোগ্য আচরণ' বলে আখ্যায়িত করেছেন। এবার শাস্তির ঘোষণায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আলজারির এই আচরণকে অপেশাদারি আচরণ বলে উল্লেখ করেছে।

ঘটনাটি ঘটে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ের সময়। ম্যাচের শুরুর কয়েক ওভারের মধ্যেই অধিনায়ক শাই হোপকে কিছু একটা বোঝাচ্ছিলেন পেসার আলজারি জোসেফ। তিনি বোঝাতে চাইছিলেন স্লিপের ফিল্ডারের পজিশন নিয়ে তিনি খুশি নন। কারণ তার বলেই একটি শট পয়েন্টের দিকে চলে যায়। কথা বলার সময়ই নিজের বিরক্তি প্রকাশ করছিলেন জোসেফ। কিন্তু তাই বলে তিনি যে রাগারাগি করে মাঠ ছাড়বেন, সেটা ভাবতে পারেননি কেউ।

একটু পরই ১৪৮ কিমির গতিবেগে একটি বাউন্সার দেন জোসেফ। আর তাতেই ইংল্যান্ডের জর্ডন কক্সের গ্লাভসে লেগে সেই বল ধরা দেয় উইকেটরক্ষকের হাতে। আউট হয়ে যান কক্স। কিন্তু উদযাপন না করে, তখনো অধিনায়কের সঙ্গেই বাকবিতণ্ডায় জড়াতে থাকেন ২৭ বছর বয়সি জোসেফ। তা দেখে সাইড লাইন থেকে কোচ ড্যারেন স্যামি তাকে শান্ত করার চেষ্টা করেন কিছু বলে। তবে তাতে কাজ হয়নি। তিনি নিজের ওভার শেষ করেই ডাগআউটে চলে যান।

জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি

সিসিটিভিতে শনাক্ত সন্দেহভাজন জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের ব্যাগ, ল্যাপটপ ও ক্যামেরা চুরির ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ। এ ঘটনায় নাটোর জেলা পুলিশ, রাজশাহী রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

রাজশাহী বিভাগ

৩ ঘন্টা আগে

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

৫ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৮ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৮ ঘন্টা আগে