খেলা

মায়ের চোখে পানি দেখে কান্নায় ভেঙে পড়েন রোনালদো

মায়ের চোখে পানি দেখে কান্নায় ভেঙে পড়েন রোনালদো
ছবি: সংগৃহীত

মায়ের চোখে পানি দেখে কান্নায় ভেঙে পড়েন রোনালদো

পর্তুগাল-স্লোভেনিয়া ম্যাচে গোলশুন্য সমতা বিরাজ করছে। ১১৪ মিনিটে পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। দলকে জয়ের পথে এগিয়ে নিতে সে পেনাল্টি নেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

কিন্তু বিধি বাম! স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান অবলাক তা ঠেকিয়ে দেন। দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি রোনালদো। টাইব্রেকারের আগে টিম টকের সময় কান্নায় ভেঙে পড়েন রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়,পর্তুগাল দলের সব খেলোয়াড়রা টাইব্রেকারের আগে যখন কোচের কথা শুনছিলেন,তখন হঠাৎ রোনালদোর চোখ যায় গ্যালারির দিকে। যেখানে তার মায়ের চোখ ছলছল করছিল।

সে দৃশ্য চোখে পড়ার পরই শিশুর মতো কাঁদতে শুরু করেন রোনালদো। সতীর্থরা তাকে আশ্বস্ত করলেও রোনালদোর চোখের পানি বাধ মানেনি।

যদিও ম্যাচ শেষে রোনালদোর মুখে হাসি ফুটেছে। টাইব্রেকারে পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তার বীরত্বে ৩-০ ব্যবধানে স্লোভেনিয়াকে হারিয়ে দেয় তার দল। এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল।

ম্যাচের পর রোনালদো সংবাদমাধ্যমকে বলেন,‘বিষণ্ণতায় শুরু হলেও আমাদের শেষটা হয়েছে আনন্দ নিয়ে। আর এটাই ফুটবল। কিছু মুহূর্ত আসে যা অবর্ণনীয়।’

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সামনে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট শক্তিশালী ফ্রান্স। সেমির টিকিট পেতে হলে কিলিয়ান এমবাপ্পেদের হারাতে হবে রোনালদোদের।

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় হামবুর্গের ভোকসপার্কস্টাডিওনে শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল।

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

৩৫ মিনিট আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৫ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৮ ঘন্টা আগে