খেলা

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগে এবার নতুন শঙ্কা

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগে এবার নতুন শঙ্কা
ছবি: সংগৃহিত

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগে এবার নতুন শঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে দারুণ এক জয় পেয়েছে ভারত। ২৮০ রানের বিশাল জয়ের পর এবার দ্বিতীয় টেস্টের পালা। দুই দলের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কানপুরে। এই ম্যাচের আগে নতুন শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই প্রতিবাদ করছে অখিল ভারত হিন্দু মহাসভা। এ কারণে ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে এই ম্যাচে বৃষ্টির শঙ্কাও আছে। কানপুর টেস্টের প্রথম দুই দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে দুই দল দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে নতুন শঙ্কা দেখা দিয়েছে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে ম্যাচ শুরুর তিন দিন আগে উত্তর প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) এই ভেন্যুর একটি স্ট্যান্ডকে বিপজ্জনক ঘোষণা দিয়েছে।

বেলকনি ‘সি’ নিয়ে এই শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। এই স্ট্যান্ডে বেশি দর্শক হলে তা ভেঙ্গে পড়তে পারে শঙ্কার কথা জানানো হয়েছে। পিডব্লিউডির এক কর্মকর্তা বলেছেন, রিশব পন্ত ছক্কা মারার পর যদি ৫০ জন দর্শক এখানে উদযাপন করে তাহলে বিপজ্জনক হতে পারে।

এদিকে এই স্ট্যান্ড নিয়ে এমন শঙ্কা থাকায় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অঙ্কিত চ্যাটার্জি বলেছেন, শঙ্কা থাকায় এই স্ট্যান্ডের সব টিকিট বিক্রি করা হবে না।

এদিকে দুই দলের ম্যাচটির আগে ক্রিকেটারদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। টেস্ট সিরিজের পর দুই দলই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আসন্ন এ সিরিজ ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। কানপুর টেস্টের আগেও তারা প্রতিবাদ করেছে।

এমন অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে কানপুরের পুলিশ কমিশনার হরিশ চন্দ্র বলেন, ‘হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি–টেররিজম স্কোয়াডকে (এটিএস) দেওয়া হয়েছে। পুলিশ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক। এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। আমরা গোয়েন্দা সংস্থার কাছ থেকেও তথ্য নিচ্ছি। কেউ প্রতিবাদের চেষ্টা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

আহত ৩০৯ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।

আন্তর্জাতিক

৪৩ মিনিট আগে

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

১ ঘন্টা আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১২ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১২ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে